প্রকৃত আরোহ হিসেবে উদ্দীপকে প্রতিফলিত আরোহের গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করো?
উত্তর: প্রকৃত আরোহ হিসেবে উদ্দীপকে প্রতিফলিত আরোহ তথা পূর্ণাঙ্গ আরোহ গ্রহণযোগ্য নয়। আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফের (জানা থেকে অজানায় যাওয়া) উপস্থিতি। অর্থাৎ যে আরোহ অনুমানে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে তাকে প্রকৃত আরোহ বলে। এই বৈশিষ্ট্যের কারণে আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সিদ্ধান্ত নিতে হয়। তাই এ আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে না বলে পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ নয়। পাশাপাশি পূর্ণাঙ্গ আরোহ সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে বলে এর সিদ্ধান্ত যথার্থ অর্থে সার্বিক নয়। কারণ এর সিদ্ধান্ত কতগুলো বিশেষ দৃষ্টান্তের সমষ্টি। এ কারণেও যুক্তিবিদ মিল ও বেইন পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলে মনে করেন না। পরিশেষে বলা যায়, কোনো অনুমানকে প্রকৃত আরোহের মর্যাদা পেতে হলে তাতে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকতে হয়। কিন্তু উদ্দীপকের দৃষ্টান্তে নির্দেশিত পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত বলে এটি প্রকৃত আরোহ নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
প্রকৃত আরোহ হিসেবে উদ্দীপকে প্রতিফলিত আরোহের গ্রহণযোগ্যতা বিশ্লেষণ …
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর