দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত আরোহের বৈশিষ্টসমূহ লেখো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত আরোহটি হলো সাদৃশ্যানুমান। নিচে সাদৃশ্যানুমানের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো- দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে যদি অনুমান করা হয় যে, তাদের একটি কোনো বিশেষ গুণের অধিকারী হলে অপরটিও ঐ গুণের অধিকারী হবে, তাহলে তাকে সাদৃশ্যানুমান বলে। বৈশিষ্ট্যগত দিক থেকে সাদৃশ্যানুমানের ভিত্তি হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্যানুমান একপ্রকার প্রকৃত আরোহ। এ অনুমানে আমরা বিশিষ্ট থেকে বিশিষ্ট সিদ্ধান্তে উপনীত হই। সাদৃশ্যানুমান অসম্পূর্ণ সাদৃশ্যজনিত জ্ঞানের উপর নির্ভরশীল। অর্থাৎ এতে নিছক কয়েকটি অপর্যাপ্ত সাদৃশ্যের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত অনুমান করা হয়। সাদৃশ্যানুমানের সিদ্ধান্তটি সম্ভাব্য হয়। কেননা এখানে কার্য-কারণ সম্পর্ক আবিষ্কারের কোনো চেষ্টা করা হয় না। সাদৃশ্যানুমান বৈজ্ঞানিক আরোহের দিকে একটি পদক্ষেপ। আর এ অনুমানের সিদ্ধান্তটি হয় একটি বিশিষ্ট যুক্তিবাক্য। কারণ এতে মাত্র দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে অনুমান সীমাবদ্ধ থাকে। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, মিজান ও রিফাত উভয়ই পথশিশু ও অভিভাবকহীন। মিজান স্বাস্থ্যঝুঁকিতে আছে। সুতরাং রিফাতও স্বাস্থ্যঝুঁকিতে আছে। এখানে মিজান ও রিফাতের মধ্যে পথশিশু ও অভিভাবকহীন হওয়া সাদৃশ্য দেখে নতুন একটি সাদৃশ্য স্বাস্থ্যঝুঁকিতে থাকার অনুমান করা হয়েছে । তাই বলা যায়, এটি সাদৃশ্যানুমানের একটি দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত আরোহের বৈশিষ্টসমূহ লেখো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর