দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত অনুমানের সিদ্ধান্তটি কি সত্য, না মিথ্যা? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত অনুমানটি অসাধু সাদৃশ্যানুমান হওয়ায় এ অনুমানের সিদ্ধান্তটি মিথ্যা। সাদৃশ্যানুমানে কোনোরূপ কার্য-কারণ সম্পর্ক প্রতিষ্ঠা না করে নিছক অসম্পূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়। তাই এর সিদ্ধান্ত সব সময়ই সম্ভাব্য। কিন্তু সম্ভাব্যতা একটি মাত্রার ব্যাপার। সম্ভাব্যতা সাদৃশ্যের মৌলিকত্ব ও গুরুত্বের ভিত্তিতে খুব বেশিও হতে পারে, আবার কোনো ক্ষেত্রে খুব কমও হতে পারে। সুতরাং সাদৃশ্যানুমানের মূল্য সব ক্ষেত্রে সমান নয়। সাদৃশ্যের বিষয়গুলোর সংখ্যা ও গুরুত্ব যত বেশি হবে, অনুমানের সম্ভাবনার মাত্রা তত বেশি হবে। এই সম্ভাবনার মাত্রার ভিত্তিতে সাদৃশ্যানুমানকে দুইভাগে ভাগ করা যায়। যথা— সাধু সাদৃশ্যানুমান ও অসাধু সাদৃশ্যানুমান। যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে অমৌলিক, গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। আর এর সিদ্ধান্তটি মিথ্যা হয়। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ দেখতে পাই, জিসান ও আজিজ পরস্পর আত্মীয় এবং একই আঞ্চলিক ভাষায় কথা বলে। জিসানের রক্তের গ্রুপ ও পজিটিভ। সুতরাং আজিজেরও রক্তের গ্রুপ ও পজেটিভ। এখানে জিসান ও আজিজের মধ্যে অমৌলিক ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এটি অসাধু সাদৃশ্যানুমানের একটি দৃষ্টান্ত। আর অসাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্তটি সবসময়ই মিথ্যা হয়ে থাকে। আলোচনা শেষে বলা যায়, সাদৃশ্যানুমানের ক্ষেত্রে মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হলে সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব বৃদ্ধি পায়। কিন্তু অমৌলিক ও গুরুত্বহীন সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা অসাধু সাদৃশ্যানুমানে পরিণত হয় এবং এর সিদ্ধান্তটি মিথ্যা হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত অনুমানের সিদ্ধান্তটি কি সত্য, না মিথ্যা? বি…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর