শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত আরোহের 'A [গণিত] প্রকারভেদের প্রকৃতি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত আরোহের A দৃষ্টান্তে বৈজ্ঞানিক আরোহের ইঙ্গিত রয়েছে। প্রকৃত আরোহের তিনটি শ্রেণিবিভাগের মধ্যে প্রথমটি হলো বৈজ্ঞানিক আরোহ। বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের আকারগত ভিত্তির উভয় দিকই বিদ্যমান থাকে। অর্থাৎ, বৈজ্ঞানিক আরোহের মধ্যে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম উভয়ই বর্তমান থাকে। এছাড়া আরোহের অন্যান্য মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আরোহের মধ্যে বিদ্যমান থাকে। তাই বলা যায়, যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। যেমন- কাজল হয় মরণশীল । তুষার হয় মরণশীল পিয়াল হয় মরণশীল । - শুভ্র হয় মরণশীল। অতএব, সকল মানুষ হয় মরণশীল। বৈজ্ঞানিক আরোহের মধ্যে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে বিধায় এ প্রকার আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। এছাড়া বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের অন্যান্য মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে বিধায় এটি আরোহের অন্যান্য শ্রেণিবিভাগ থেকে বেশি গুরুত্ব বহন করে ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত আরোহের 'A প্রকারভেদের প্রকৃতি ব্যাখ্যা কর।

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

আরোহাত্মক উল্লম্ফন হলো আরোহের মৌলিক বৈশিষ্ট্য।

উত্তর

প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকরণ নীতিকে আরোহের “আকারগত ভিত্তি বলা হয়। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের মাধ্যমে আরোহ অনুমানের সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়। কয়েকটি জ্ঞাত দৃষ্টান্তের ওপর নির্ভর করে কোনো অজ্ঞাত দৃষ্টান্তে উপনীত হয়ে একটি সঠিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করার প্রক্রিয়াকে বলা হয় “প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। অপরদিকে কার্যকরণ নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যেরই কোনো না কোনো কারণ আছে। কারণ ছাড়া কোনো "কার্য সংঘটিত হতে পারে না। আর এ নীতির ভিত্তিতে আরোহ অনুমান বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সঠিক সংশ্লেষক "যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। তাই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকরণ নীতিকে আরোহের আকারগত ভিত্তি বলা হয় ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আরোহের A দৃষ্টান্তে বৈজ্ঞানিক আরোহের ইঙ্গিত রয়েছে। প্রকৃত আরোহের তিনটি শ্রেণিবিভাগের মধ্যে প্রথমটি হলো বৈজ্ঞানিক আরোহ। বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের আকারগত ভিত্তির উভয় দিকই বিদ্যমান থাকে। অর্থাৎ, বৈজ্ঞানিক আরোহের মধ্যে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম উভয়ই বর্তমান থাকে। এছাড়া আরোহের অন্যান্য মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আরোহের মধ্যে বিদ্যমান থাকে। তাই বলা যায়, যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। যেমন- কাজল হয় মরণশীল । তুষার হয় মরণশীল পিয়াল হয় মরণশীল । - শুভ্র হয় মরণশীল। অতএব, সকল মানুষ হয় মরণশীল। বৈজ্ঞানিক আরোহের মধ্যে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে বিধায় এ প্রকার আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। এছাড়া বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের অন্যান্য মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে বিধায় এটি আরোহের অন্যান্য শ্রেণিবিভাগ থেকে বেশি গুরুত্ব বহন করে ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আরোহের X এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ ও Y এর মাধ্যমে অবৈজ্ঞানিক আরোহের ইঙ্গিত পাওয়া যায়। নিচে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- ১. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে যে আরোহ বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। অন্যদিকে, প্রতিকূল দৃষ্টান্তবিহীন অবাধ অভিজ্ঞতার ওপর ভিত্তি করে যে আরোহ বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। ২. বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রতিষ্ঠার সময় উভয় প্রকার দৃষ্টান্ত প্রত্যক্ষ করা হয়। তাই এ প্রকার আরোহে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার আরোহের ভূমিকা থাকে। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কেবল অনুকূল দৃষ্টান্ত প্রত্যক্ষ করা হয়। তাই এখানে প্রতিকূল দৃষ্টান্ত উপেক্ষিত থাকে । ৩. বৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম উভয়ই বর্তমান থাকে। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ ' সম্পর্ক বিদ্যমান থাকে। তাই এখানে আরোহের আকারগত দিক অপূর্ণ থাকে। ৪. বৈজ্ঞানিক আরোহে দৃষ্টান্তের মানকে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ, বৈজ্ঞানিক আরোহ সত্য প্রতিষ্ঠার জন্য গৃহীত দৃষ্টান্তের মানের ওপর গুরুত্ব প্রদান করে। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে দৃষ্টান্তের সংখ্যা গুরুত্ব পায়। অর্থাৎ, অবৈজ্ঞানিক আরোহ দৃষ্টান্তের মানের চেয়ে দৃষ্টান্তের সংখ্যার ওপর বেশি গুরুত্ব প্রদান করে । ৫. বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত বলে এ প্রকার আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহ অভিজ্ঞতার ওপর প্রতিষ্ঠিত বলে এ প্রকার আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য থাকে, নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে না। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকার কারণে এটি অন্যান্য আরোহ থেকে বেশি গুরুত্ব বহন করে। তবে জ্ঞানের ক্ষেত্রে অবৈজ্ঞানিক আরোহও কমবেশি ভূমিকা পালন করে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।