শেয়ারFacebookWhatsApp

দুই যমজ চাকর ও দুই যমজ মনিবের মিলে যাওয়ার বিষয়টি আরোহের কোন বিষয়টির সাথে মিলে যায়- ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের দুই যমজ চাকর ও দুই যমজ মনিবের মিলে যাওয়ার বিষয়টি আরোহের সাদৃশ্যানুমানের বিষয়টির সাথে মিলে যায। নিচে তার ব্যাখ্যা দেওয়া হলো। সাদৃশ্যানুমান :"প্রকৃত আরোহের সর্বশেষ শ্রেণিবিভাগ হলো সাদৃশ্যানুমান । এ প্রকার আরোহে দুটি বস্তুর মধ্যে কতকগুলো বিষয়ে সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে ভিন্ন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয়। এ প্রকার আরোহে আরোহাত্মক উল্লম্ফন বা আরোহমূলক লাম্ফ বিদ্যমান থাকে। বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে সাদৃশ্যানুমানের সংজ্ঞা প্রদান করেছেন। যেমন- যুক্তিবিদ ওয়েলটনের মতে, “সাদৃশ্যানুমান হলো বিষয়বস্তুর সাদৃশ্যের ভিত্তিতে আরও অধিকতর সাদৃশ্যের অনুমান করা।” যুক্তিবিদ বেইনের মতে, “একটি স্বাতন্ত্র্য অনুমান প্রক্রিয়া হিসেবে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে মনে করা হয় যে, দুটি বস্তুর মাঝে কতকগুলো ক্ষেত্রে সাদৃশ্য থাকলে অন্যকোনো ক্ষেত্রেও সাদৃশ্য থাকতে পারে।” যুক্তিবিদ কার্ডের রীডের মতে, “সাদৃশ্যমূলক অনুমান হলো অনুমানের উপাত্ত ও অনুমানের বিষয়বস্তুর অসম্পূর্ণ সাদৃশ্যের ওপর ভিত্তি করে যে সম্ভাব্য প্রমাণ উপস্থাপন করা হয় তাকে সাদৃশ্যানুমান বলে।” তাই আমরা বলতে পারি যে, দুটি বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করে যখন তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয় তখন তাকে সাদৃশ্যানুমান বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দুই যমজ চাকর ও দুই যমজ মনিবের মিলে যাওয়ার বিষয়টি আরোহের কোন বিষয়…

উদ্দীপক

বিখ্যাত নাট্যকার শেক্সপিয়রের 'Comedy of errorserrors^{\prime} নাটকের বিষয়বস্তু হলো দুই যমজ নায়ক এবং তাদের চাকর দুই যমজ ভাইকে নিয়ে বিভ্রান্তিকর ঘটনা সৃষ্টির মাধ্যমে হাস্যরস সৃষ্টি। উক্ত ঘটনায় দুই নায়কের ও দুই চাকরের চেহারা, কথা, আচরণ হুবহু একই।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024

উত্তর

আরোহের প্রাণ হলো আরোহাত্মক উল্লম্ফন।

উত্তর

বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত। যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। এই প্রকার আরোহে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। এখানে পরিবেশ পরিবর্তনের মাধ্যমে দৃষ্টান্তসমূহ পরীক্ষা করে অপ্রাসঙ্গিক বিষয়গুলো বর্জন করা হয়। এছাড়া কার্যকারণ সম্পর্কের ওপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় বৈজ্ঞানিক আরোহের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়। তাই বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য নয় বরং নিশ্চিত।

উত্তর

উদ্দীপকের দুই যমজ চাকর ও দুই যমজ মনিবের মিলে যাওয়ার বিষয়টি আরোহের সাদৃশ্যানুমানের বিষয়টির সাথে মিলে যায। নিচে তার ব্যাখ্যা দেওয়া হলো। সাদৃশ্যানুমান :"প্রকৃত আরোহের সর্বশেষ শ্রেণিবিভাগ হলো সাদৃশ্যানুমান । এ প্রকার আরোহে দুটি বস্তুর মধ্যে কতকগুলো বিষয়ে সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে ভিন্ন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয়। এ প্রকার আরোহে আরোহাত্মক উল্লম্ফন বা আরোহমূলক লাম্ফ বিদ্যমান থাকে। বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে সাদৃশ্যানুমানের সংজ্ঞা প্রদান করেছেন। যেমন- যুক্তিবিদ ওয়েলটনের মতে, “সাদৃশ্যানুমান হলো বিষয়বস্তুর সাদৃশ্যের ভিত্তিতে আরও অধিকতর সাদৃশ্যের অনুমান করা।” যুক্তিবিদ বেইনের মতে, “একটি স্বাতন্ত্র্য অনুমান প্রক্রিয়া হিসেবে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে মনে করা হয় যে, দুটি বস্তুর মাঝে কতকগুলো ক্ষেত্রে সাদৃশ্য থাকলে অন্যকোনো ক্ষেত্রেও সাদৃশ্য থাকতে পারে।” যুক্তিবিদ কার্ডের রীডের মতে, “সাদৃশ্যমূলক অনুমান হলো অনুমানের উপাত্ত ও অনুমানের বিষয়বস্তুর অসম্পূর্ণ সাদৃশ্যের ওপর ভিত্তি করে যে সম্ভাব্য প্রমাণ উপস্থাপন করা হয় তাকে সাদৃশ্যানুমান বলে।” তাই আমরা বলতে পারি যে, দুটি বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করে যখন তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয় তখন তাকে সাদৃশ্যানুমান বলে।

উত্তর

উদ্দীপকের মিলে যাওয়ার ঘটনা হচ্ছে সাদৃশ্যানুমান। এই সাদৃশ্যানুমানের সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য আলোচনা করা হলো। ১. সাদৃশ্যানুমান হলো দুটি বস্তুর মধ্যে একাধিক বিষয়ে মিল বা সাদৃশ্য থাকলে একটি বস্তু সম্পর্কে যদি কোনোকিছু সত্য হয় তাহলে অন্য বস্তুর সম্বন্ধেও সত্য হবে। অপরদিকে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ সম্পর্কের ওপর ভিত্তি করে বিশেষ কয়েকটি ঘটনার পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে একটি সার্বিক সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করাই হচ্ছে বৈজ্ঞানিক আরোহ । ২. সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত নিশ্চিত নয়, সম্ভাব্য। কিন্তু বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত। ৩. সাদৃশ্যানুমানে অনুমান প্রক্রিয়ার সব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় না। ... তাই এটি একটি দুর্বল প্রক্রিয়া কিন্তু বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে অনুমান প্রক্রিয়ার সব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। তাই এটি একটি যথার্থ প্রক্রিয়া। ৪. সাদৃশ্যানুমান কার্যকারণ নীতির ওপর নির্ভরশীল নয়। কিন্তু বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নীতির ওপর নির্ভরশীল। ৫. সাদৃশ্যানুমানে বিশ্লেষণের কোনো সুযোগ নেই বলে এতে অপনয়নের সূত্র প্রয়োগ করা যায় না। কিন্তু বৈজ্ঞানিক আরোহ বিশ্লেষণের মাধ্যমে অপনয়নের সূত্র প্রয়োগ করে থাকে । ৬. সাদৃশ্যানুমানে অনুপপত্তি ঘটার সম্ভাবনা থাকে; কিন্তু বৈজ্ঞানিক আরোহ অনুপপত্তি ঘটার সম্ভাবনা থাকে না
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।