উদ্দীপকের মিলে যাওয়ার ঘটনার সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের মিলে যাওয়ার ঘটনা হচ্ছে সাদৃশ্যানুমান। এই সাদৃশ্যানুমানের সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য আলোচনা করা হলো। ১. সাদৃশ্যানুমান হলো দুটি বস্তুর মধ্যে একাধিক বিষয়ে মিল বা সাদৃশ্য থাকলে একটি বস্তু সম্পর্কে যদি কোনোকিছু সত্য হয় তাহলে অন্য বস্তুর সম্বন্ধেও সত্য হবে। অপরদিকে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ সম্পর্কের ওপর ভিত্তি করে বিশেষ কয়েকটি ঘটনার পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে একটি সার্বিক সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করাই হচ্ছে বৈজ্ঞানিক আরোহ । ২. সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত নিশ্চিত নয়, সম্ভাব্য। কিন্তু বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত। ৩. সাদৃশ্যানুমানে অনুমান প্রক্রিয়ার সব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় না। ... তাই এটি একটি দুর্বল প্রক্রিয়া কিন্তু বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে অনুমান প্রক্রিয়ার সব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। তাই এটি একটি যথার্থ প্রক্রিয়া। ৪. সাদৃশ্যানুমান কার্যকারণ নীতির ওপর নির্ভরশীল নয়। কিন্তু বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নীতির ওপর নির্ভরশীল। ৫. সাদৃশ্যানুমানে বিশ্লেষণের কোনো সুযোগ নেই বলে এতে অপনয়নের সূত্র প্রয়োগ করা যায় না। কিন্তু বৈজ্ঞানিক আরোহ বিশ্লেষণের মাধ্যমে অপনয়নের সূত্র প্রয়োগ করে থাকে । ৬. সাদৃশ্যানুমানে অনুপপত্তি ঘটার সম্ভাবনা থাকে; কিন্তু বৈজ্ঞানিক আরোহ অনুপপত্তি ঘটার সম্ভাবনা থাকে না
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মিলে যাওয়ার ঘটনার সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য আলোচনা কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর