আরোহের দৃষ্টিকোণ থেকে দৃশ্যকল্প-২ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: আরোহের দৃষ্টিকোণ থেকে দৃশ্যকল্প-২-এ অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে। কেননা, এখানে প্রতিকূল দৃষ্টান্তের পর্যবেক্ষণ ছাড়াই কেবল অনুকূল দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। অবৈজ্ঞানিক আরোহে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে প্রতিকূল দৃষ্টান্তের অভিজ্ঞতা ব্যতীত কেবল অনুকূল দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় না। তাই কোনো একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি অবৈধ হয় বা মিথ্যা প্রমাণিত হয়। ফলে অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটে। দৃশ্যকল্প-২-এ যেসব শিশু আইসক্রিম পছন্দ করে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে যেসব শিশু আইসক্রিম পছন্দ করে না তাদের পর্যবেক্ষণ করা হয়নি। বাস্তবে সকল শিশু আইসক্রিম পছন্দ করবে এমন নয় । যেহেতু দৃশ্যকল্প-২-এ কেবল অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই এখানে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
আরোহের দৃষ্টিকোণ থেকে দৃশ্যকল্প-২ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যা…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর