শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের পরিদর্শকের বক্তব্য তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির ইঙ্গিত দেয় বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের পরিদর্শকের বক্তব্য পাঠ্যবইয়ের পূর্ণাঙ্গ আরোহের ইঙ্গিত দেয়। নিচে পূর্ণাঙ্গ আরোহ বিশ্লেষণ করা হলো- পূর্ণাঙ্গ আরোহ পূর্ণাঙ্গ আরোহ হলো অপ্রকৃত আরোহের একটি শ্রেণিবিভাগ। এ প্রকার আরোহের ক্ষেত্রে সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়ে থাকে। তাই আমরা বলতে পারি, যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বা Perfect Induction বলে। যেমন- একটি ঝুড়িতে কতকগুলো ফল আছে। একে একে প্রতিটি ফল পর্যবেক্ষণ করে দেখা গেল যে, প্রতিটি হলো আপেল। সুতরাং সিদ্ধান্ত গ্রহণ করা হলো ঝুড়ির সকল ফল আপেল। এ প্রকার আরোহে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে বিধায় এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয় না। পূর্ণাঙ্গ আরোহ এক প্রকার তথাকথিত আরোহ এবং আরোহানুমানে এটি তেমন গুরুত্ব বহন করে না।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের পরিদর্শকের বক্তব্য তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির ইঙ্গিত …

উদ্দীপক

ফলের মেলায় গিয়ে এক পরিদর্শক দেখলেন, ১ নম্বর দোকানের আম সুস্বাদু, ২ নম্বর দোকানের আমও সুস্বাদু এবং ৩ নম্বর দোকানের আমও সুস্বাদু। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, মেলার সব দোকানের আম সুস্বাদু।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024

উত্তর

যেসব আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে তাকে প্রকৃত আরোহ বলে।

উত্তর

আরোহমূলক লম্ফ (Inductive Leap) বলতে আরোহের প্রাণকে বোঝায়। অর্থাৎ, এটি আরোহের মৌলিক বৈশিষ্ট্য। এ বৈশিষ্ট্যের কারণে আরোহ অনুমান জ্ঞাত থেকে অজ্ঞাতে, বিশেষ থেকে সার্বিকে গমন করে। যেমন— হাসান, জামান, তুষার প্রভৃতি বিশেষ মানুষের মরণশীলতা প্রত্যক্ষ করে আরোহ অনুমানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে সকল মানুষ হয় মরণশীল। যে বিষয়ের ওপর ভিত্তি করে তিন জনের মরণশীলতা প্রত্যক্ষ করে সমগ্র মানুষের মরণশীলতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটি হলো আরোহাত্মক উল্লম্ফন।

উত্তর

উদ্দীপকের পরিদর্শকের বক্তব্য পাঠ্যবইয়ের পূর্ণাঙ্গ আরোহের ইঙ্গিত দেয়। নিচে পূর্ণাঙ্গ আরোহ বিশ্লেষণ করা হলো- পূর্ণাঙ্গ আরোহ পূর্ণাঙ্গ আরোহ হলো অপ্রকৃত আরোহের একটি শ্রেণিবিভাগ। এ প্রকার আরোহের ক্ষেত্রে সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়ে থাকে। তাই আমরা বলতে পারি, যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বা Perfect Induction বলে। যেমন- একটি ঝুড়িতে কতকগুলো ফল আছে। একে একে প্রতিটি ফল পর্যবেক্ষণ করে দেখা গেল যে, প্রতিটি হলো আপেল। সুতরাং সিদ্ধান্ত গ্রহণ করা হলো ঝুড়ির সকল ফল আপেল। এ প্রকার আরোহে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে বিধায় এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয় না। পূর্ণাঙ্গ আরোহ এক প্রকার তথাকথিত আরোহ এবং আরোহানুমানে এটি তেমন গুরুত্ব বহন করে না।

উত্তর

বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য নিচে বিশ্লেষণ করা হলো- ১. বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহ কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। ২. বৈজ্ঞানিক আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহ সম্ভাব্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গ্রহণে খুবই সতর্কতা অবলম্বন করা হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গ্রহণে তেমন কোনো সতর্কতা অবলম্বন করা হয় না । ৩. বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গঠনের ক্ষেত্রে দৃষ্টান্তগুলোকে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করেই আশ্রয়বাক্য হিসেবে গ্রহণ করা হয়। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে আশ্রয়বাক্যগুলোর সত্যতা পরীক্ষা না করে শুধু পর্যবেক্ষণ দ্বারাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ৪. অবৈজ্ঞানিক আরোহ অনেক সহজ একটি প্রক্রিয়া। এখানে কেবল অবাধ অভিজ্ঞতার মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহ একটি জটিল প্রক্রিয়া। এখানে খুব সহজে সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। ৫. অবৈজ্ঞানিক আরোহ প্রক্রিয়াটি সাধারণ লোকের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে এ প্রকার আরোহ ব্যবহার করে থাকে । অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহ সাধারণ লোক ব্যবহার করতে পারে না। এটির প্রয়োগের জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন হয়। ৬. বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে সিদ্ধান্ত স্থাপনের পূর্বে সদর্থক ও নর্থক উভয় প্রকার দৃষ্টান্ত পরীক্ষা করা হয়। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে কেবল সাদর্থক দৃষ্টান্তগুলোই গণনা করা হয়। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ উভয়ই প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত হলেও বৈজ্ঞানিক আরোহ আরোহের সকল মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ধারণ করে, যা অবৈজ্ঞানিক আরোহ ধারণ করে না। তাই এদের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য বিদ্যমান।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।