দৃষ্টান্ত-৩ এ প্রশ্ন চিহ্নিত স্থানে ইঙ্গিতকৃত বিষয়টি প্রতিস্থাপন করে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'দৃষ্টান্ত-৩'-এর প্রশ্নচিহ্নিত স্থান দ্বারা সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। কেননা প্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে তৃতীয়টি হলো সাদৃশ্যানুমান । উদ্দীপকের 'দৃষ্টান্ত-৩'-এ প্রকৃত আরোহের শ্রেণিবিভাগ হিসেবে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের পর তৃতীয় স্থানটি প্রশ্নচিহ্নিত রাখা হয়েছে। প্রকৃত আরোহের শ্রেণিবিভাগের তৃতীয়টি হলো সাদৃশ্যানুমান। তাই উদ্দীপকের 'দৃশ্যকল্প-৩'-এর প্রশ্নচিহ্নিত স্থান দ্বারা সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। যে প্রকৃত আরোহে দুটি বিষয়ে কতিপয় সাদৃশ্য বিবেচনা করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয়। তাকে সাদৃশ্যানুমান বলে। এই প্রকার আরোহে সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে সাদৃশ্য ভিত্তি হিসেবে কাজ করে। এখানে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে বিধায় জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। এই প্রকার আরোহে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না কিন্তু কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত থাকে। তাই সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত নিশ্চিত নয়, সম্ভাব্য হয়ে থাকে। তবে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক ও গুরুত্বপূর্ণ হলে এর সিদ্ধান্ত অধিক সম্ভাব্য হয়। আর সাদৃশ্যের বিষয়গুলো অমৌলিক ও বাহ্যিক হলে সিদ্ধান্ত গুরুত্বহীন হয়। সাদৃশ্যানুমান সাদৃশ্যভিত্তিক বিধায় এটি একটি সহজ-সরল প্রক্রিয়া। তাই দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ এই প্রকার আরোহ সচরাচর ব্যবহার করে থাকে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-৩ এ প্রশ্ন চিহ্নিত স্থানে ইঙ্গিতকৃত বিষয়টি প্রতিস্থাপন ক…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর