দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২-এ ইঙ্গিতকৃত বিষয়ের মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকের 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে অবৈজ্ঞানিক আরোহ এবং 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার আরোহের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-১'-এ অর্পা এ পর্যন্ত যত বিদেশি দেখছে সবাই ইংরেজি ভাষায় কথা বলে। এর ভিত্তিতে সে সব বিদেশি ইংরেজি ভাষায় কথা বলে— এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখানে অর্পা প্রতিকূল 'দৃষ্টান্তবিহীন অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই 'দৃষ্টান্ত-১'-এর দ্বারা অবৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। কেননা যে আরোহে প্রতিকূল দৃষ্টান্তবিহীন অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। এ প্রকার আরোহে প্রতিকূল দৃষ্টান্ত বিবেচনা করা হয় না। এখানে পরিবেশ পরিবর্তনের মাধ্যমে দৃষ্টান্তসমূহ পরীক্ষা করে অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দেওয়া হয় না। এখানে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। তাই এ প্রকার আরোহের সিদ্ধান্ত নিশ্চিত নয়, সম্ভাব্য হয়ে থাকে। অবৈজ্ঞানিক আরোহের মাধ্যমে তাই কোনো সাধারণ বাক্য প্রতিষ্ঠা করা যায় না । তবে সাধারণ মানুষ এ প্রকার আরোহ বেশি ব্যবহার করে থাকে। অপরপক্ষে, 'দৃশ্যকল্প-২'-এ মাসুমা, মিনহাজ প্রভৃতি বিশেষ বিশেষ মানুষের চিন্তাশীলতা পর্যবেক্ষণের ভিত্তিতে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম দ্বারা 'সকল মানুষ হয় চিন্তাশীল'–এ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। কেননা যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাদের বৈজ্ঞানিক আরোহ বলে। এই প্রকার আরোহে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। এখানে পরিবেশ পরিবর্তনের মাধ্যমে ঘটনাসমূহ পরীক্ষা করে অপ্রাসঙ্গিক বিষয়গুলো বাদ দেওয়া হয়। বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে বৈজ্ঞানিক আরোহ অপরিহার্য ভূমিকা পালন করে। এখানে দৃষ্টান্তের অন্তর্নিহিত গুণ ও প্রাসঙ্গিকতার ওপর বেশি জোর দেওয়া হয়। আর কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় এই প্রকার আরোহের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২-এ ইঙ্গিতকৃত বিষয়ের মধ্যে পার্থক্য বিশ্…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর