দৃষ্টান্ত-২-এ ইঙ্গিতকৃত আরোহটির মূল্য বিচার কর।
উত্তর: উদ্দীপকের 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে অবৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। আর বিভিন্ন দিক থেকে অবৈজ্ঞানিক আরোহের মূল্য রয়েছে। যে প্রকৃত আরোহে অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-২'-এ ২০১৬, ২০১৭, ২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং-এ রাজশাহী কলেজের প্রথম স্থান অধিকার করার অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে এ বছরও রাজশাহী কলেজ র্যাংকিং-এ প্রথম হবে এমন সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে অবৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। অবৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহ বিধায় এখানে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। এ কারণে এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। অবৈজ্ঞানিক আরোহে কেবল অনুকূল দৃষ্টান্ত বিবেচনা করা হয়। প্রতিকূল দৃষ্টান্ত বিবেচনা করা হয় না। এখানে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না বিধায় এ প্রকার আরোহের সিদ্ধান্তের নিশ্চয়তা দেওয়া যায় না। অবৈজ্ঞানিক আরোহের মূল্য নিয়ে যুক্তিবিদগণ ভিন্ন ভিন্ন মত প্রদান করেন। যুক্তিবিদ বেকন ও মিল অবৈজ্ঞানিক আরোহকে তেমন গুরুত্বপূর্ণ বলে স্বীকার করেনি। আবার যুক্তিবিদ স্টেৰিং অবৈজ্ঞানিক আরোহের গুরুত্বকে স্বীকার করেছেন। কোনো দৈনন্দিন জীবনে সাধারণ মানুষ এই প্রকার আরোহ প্রক্রিয়া বেশি ব্যবহার করে থাকে। আর বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু করার ক্ষেত্রেও এই প্রকার আরোহ গুরুত্বপূর্ণ। তাই সিদ্ধান্তের নিশ্চয়তা দেওয়া না গেলেও অবৈজ্ঞানিক আরোহ বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২-এ ইঙ্গিতকৃত আরোহটির মূল্য বিচার কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর