তথ্য-২ এ নির্দেশিত আরোহের যথার্থতা বিচার কর।
উত্তর: উদ্দীপকের 'তথ্য-২' এ মানুষ ও উদ্ভিদের মধ্যে কিছু অমৌলিক বাহ্যিক ও গুরুত্বহীন সাদৃশ্যের তুলনা করা হয়েছে। এরপর মানুষের মতো উদ্ভিদেরও সুখ-দুঃখ আছে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর এঁ বিষয়টির মাধ্যমে অসাধু সাদৃশ্যমূলক আরোহ নির্দেশিত হয়েছে। সাদৃশ্যমূলক অনুমানে দুটি বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করে। তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয়। আর যখন অমৌলিক, বাহ্যিক ও গুরুত্বহীন সাদৃশ্যের ভিত্তিতে সাদৃশ্যানুমানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন সেটিকে অসাধু সাদৃশ্যমূলক অনুমান বলা হয় সাদৃশ্যানুমান প্রকৃত আরোহের শ্রেণিবিভাগ হলেও অসাধু সাদৃশ্যানুমান, প্রকৃত আরোহ নয়। কেননা অসাধু সাদৃশ্যানুমান অমৌলিক, বাহ্যিক ও গুরুত্বহীন সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়। এই প্রকার আরোহে যেসব সাদৃশ্য দেখানো হয় তার সাথে সিদ্ধান্তের কোনো কার্যকারণ সম্পর্ক থাকে না। এ কারণে অসাধু সাদৃশ্যমূলক আরোহ যথার্থ আরোহ নয়। 'তথ্য-২' এ মানুষ ও উদ্ভিদের মধ্যে যেসব সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। তাই সিদ্ধান্তটির কোনো যথার্থতা নেই । সুতরাং বলা যায়, 'তথ্য-২' এর মাধ্যমে অসাধু সাদৃশ্যমূলক আরোহ নির্দেশিত হয়েছে। আর অসাধু সাদৃশ্যমূলক আরোহ কোনো যথার্থ আরোহ নয় ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তথ্য-২ এ নির্দেশিত আরোহের যথার্থতা বিচার কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর