দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩ এ ইঙ্গিতকৃত আরোহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকের 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে সাধু সাদৃশ্যানুমান এবং 'দৃশ্যকল্প-৩'-এর মাধ্যমে অসাধু সাদৃশ্যানুমান নিৰ্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার আরোহই সাদৃশ্যানুমানের প্রকারভেদ বিধায় এদের মধ্যে বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক রয়েছে। 'দৃশ্যকল্প-২' মীম ও জীম-এর মধ্যে কতিপয় মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে মীম করোনায় আক্রান্ত বিধায় জীমও করোনায় আক্রান্ত এরূপ অনুমান করা হয়েছে। তাই দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে সাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। কেননা যে সাদৃশ্যানুমানে মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। আবার, 'দৃশ্যকল্প-৩'-এ মার্ক জুকারবার্গ ও বিল গেটস-এর মধ্যে কতিপয় অমৌলিক ও বাহ্যিক বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে বিল গেটসের বিবাহ বিচ্ছেদ হয়েছে বিধায় মার্ক জুকার বার্গেরও বিবাহ বিচ্ছেদ হবে এরূপ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-৩'-এর মাধ্যমে অসাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। কেননা যে সাদৃশ্যানুমানে দুটি বিষয়ে কতিপয় ক্ষেত্রে অমৌলিক ও বাহ্যিক সাদৃশ্য বিবেচনা করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে । সাধু ও অসাধু সাদৃশ্যানুমান উভয়ই সাদৃশ্যানুমানের দুটি প্রকারভেদ । সাধু সাদৃশ্যানুমানে যেমন সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তেমনি অসাধু সাদৃশ্যানুমানেও সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। সাধু ও অসাধু উভয় প্রকার সাদৃশ্যানুমানে কিছু জ্ঞাত বিষয় এবং কিছু অজ্ঞাত বিষয় থাকে। উভয় প্রকার সাদৃশ্যানুমানের কোনোটিতেই কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। তাই সাধু ও অসাধু কোনো প্রকার সাদৃশ্যানুমানের সিদ্ধান্তে নিশ্চয়তা দেওয়া যায় না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩ এ ইঙ্গিতকৃত আরোহের মধ্যে সম্পর্ক বিশ্লে…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর