উদ্দীপকে নির্দেশিত আরোহ কি যথার্থ আরোহ? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের মাধ্যমে পূর্ণাঙ্গ আরোহ নির্দেশিত হয়েছে। আর পূর্ণাঙ্গ আরোহের প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায়, এটি যথার্থ আরোহ নয়। উদ্দীপকের মনির বাক্সের ১২টি পেনসিল পরীক্ষা করে তারপর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছে। তাই উদ্দীপকের মাধ্যমে পূর্ণাঙ্গ আরোহ নির্দেশিত হয়েছে। পূর্ণাঙ্গ আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। তাই এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয় না। এখানে অনুমানের কোনো সুযোগ থাকে না। পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটি দেখতে সার্বিক সংশ্লেষক বাক্য মনে হলেও প্রকৃতপক্ষে সেটি সার্বিক সংশ্লেষক বাক্য নয়। এই প্রকার আরোহের সিদ্ধান্তে কোনো নতুনত্ব থাকে না। তাই এখানে জ্ঞানের ক্ষেত্রে কোনো সংযোজন হয় না। পূর্ণাঙ্গ আরোহে সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় বিধায় এটি কেবল সীমিত সংখ্যক দৃষ্টান্তের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। সুতরাং দেখা যাচ্ছে, পূর্ণাঙ্গ আরোহের মধ্যে আরোহের অনেক মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অনুপস্থিত থাকে। তাই পূর্ণাঙ্গ আরোহ যথার্থ আরোহ নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত আরোহ কি যথার্থ আরোহ? মতামত দাও।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর