যুক্তি-১ নির্দেশিত বিষয়টি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: যুক্তি-১ এ বিশেষ বিশেষ দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত স্থাপন করায় অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। যে আরোহ প্রক্রিয়ায় কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয় না করে শুধু অবাধ ও ব্যতিক্রমহীন অভিজ্ঞতার ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। অবৈজ্ঞানিক আরোহকে সহজ গণনামূলক আরোহ বলে। এ ধরনের আরোহের মূল কথা হলো- এ ধরনের ঘটনা সর্বদাই ঘটতে দেখেছি, এর বিপরীত বা ব্যতিক্রম কোনো ঘটনা কখনও চোখে পড়েনি। সুতরাং এ ধরনের ঘটনা সব ক্ষেত্রেই ঘটবে। অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহে কেবল অনুকূল দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। প্রতিকূল দৃষ্টান্তের খোঁজ করা হয় না। ফলে এ ধরনের আরোহে প্রতিকূল দৃষ্টান্তের সম্ভাবনা থাকে। যদি কোনো সময় সিদ্ধান্ত স্থাপনের পর প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া যায় তাহলে সিদ্ধান্ত মিথ্যা হয়ে যায়। উদ্দীপকে বলা হয়েছে, আমি এ যাবৎ যত সাদা ফুল দেখেছি তা সবই গন্ধহীন। সুতরাং সকল সাদা ফুলই গন্ধহীন। এখানে সাদা ফুলের গন্ধহীনতার অভিজ্ঞতা ছিল অবাধ ও বাতিক্রমহীন। এর বিপরীত ও ব্যতিক্রম দৃষ্টান্ত তার কখনো চোখে পড়েনি। এ থেকেই সে সিন্ধান্ত নিয়েছে- সকল সাদা ফুলেই গন্ধহীন। এটি অবৈজ্ঞানিক আরোহ। অবৈজ্ঞানিক আরোহে শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করা হয়, ঘটনাবলির মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় না। ফলে এর সিদ্ধান্ত সম্ভাব্য।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যুক্তি-১ নির্দেশিত বিষয়টি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর