শেয়ারFacebookWhatsApp

ঘটনা-১ নির্দেশিত বিষয়টির বৈশিষ্ট্য আলোচনা কর।

উত্তর: ঘটনা-১ এ গরু, ছাগল, বাঘ, বানর এগুলোর সাথে মরণশীলতার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে সার্বিক সিদ্ধান্ত 'সকল প্রাণী হয় মরণশীল' নেওয়া হয়েছে, যা বৈজ্ঞানিক আরোহ অনুমানকে' নির্দেশ করে। বৈজ্ঞানিক আরোহ অনুমানের বৈশিষ্ট্যসমূহ হলো- প্রথমত, বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। বৈজ্ঞানিক আরোহে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে সার্বিক যুক্তিবাক্য স্থাপন করা হয় এবং এই সার্বিক যুক্তিবাক্যটি একটি সংশ্লেষক যুক্তিবাক্য। কেননা সিদ্ধান্তের বিধেয় উদ্দেশ্য সম্বন্ধে নতুন তথ্যের সন্ধান দেয়। দ্বিতীয়ত, বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ বর্তমান থাকে। যে প্রক্রিয়ার সাহায্যে বৈজ্ঞানিক আরোহ কয়েকটি বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করে তাকে আরোহমূলক লম্ফ বলে। তৃতীয়ত, বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে। এ নীতির অর্থ হলো প্রকৃতি সবসময় একই অবস্থায় একইভাবে কাজ করে। বৈজ্ঞানিক আরোহে কতিপয় জ্ঞাত দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সকল সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চতুর্থত, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল। এ নিয়মের অর্থ হলো প্রতিটি ঘটনারই কারণ আছে। বিনা কারণে কোনো কিছুই ঘটে না। পঞ্চমত, বৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের ওপর নির্ভর করে। বৈজ্ঞানিক আরোহে যে সার্বিক সিদ্ধান্তটি স্থাপন করা হয় তা কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পরীক্ষণ বা নিরীক্ষণের ওপর নির্ভর করে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

ঘটনা-১ নির্দেশিত বিষয়টির বৈশিষ্ট্য আলোচনা কর।

উদ্দীপক

ঘটনা-১ : গরু হয় মরণশীল। ছাগল হয় মরণশীল। বাঘ হয় মরণশীল। বানর হয় মরণশীল। অতএব, সকল প্রাণী হয় মরণশীল। ঘটনা-২: একটি খামারের সকল মুরগি পরীক্ষা করে দেখা গেল যে, সকল মুরগি হাইব্রিড জাতের। অতএব, ওই খামারের সকল মুরগি হাইব্রিড জাতের।

Jessore · 2024

উত্তর

আরোহ দুই প্রকার।

উত্তর

অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক স্থাপন ছাড়াই কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এক্ষেত্রে শুধু অনুকূল দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে এতে প্রতিকূল দৃষ্টান্তের সম্ভাবনা থাকে। আর যদি কোনো সময় সিদ্ধান্তের প্রতিকূলে একটি দৃষ্টান্ত পাওয়া যায়, তাহলে সমগ্র সিদ্ধান্তটিই ভ্রান্ত বলে প্রমাণিত হয়ে যায়। এজন্যই অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য।

উত্তর

ঘটনা-১ এ গরু, ছাগল, বাঘ, বানর এগুলোর সাথে মরণশীলতার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে সার্বিক সিদ্ধান্ত 'সকল প্রাণী হয় মরণশীল' নেওয়া হয়েছে, যা বৈজ্ঞানিক আরোহ অনুমানকে' নির্দেশ করে। বৈজ্ঞানিক আরোহ অনুমানের বৈশিষ্ট্যসমূহ হলো- প্রথমত, বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। বৈজ্ঞানিক আরোহে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে সার্বিক যুক্তিবাক্য স্থাপন করা হয় এবং এই সার্বিক যুক্তিবাক্যটি একটি সংশ্লেষক যুক্তিবাক্য। কেননা সিদ্ধান্তের বিধেয় উদ্দেশ্য সম্বন্ধে নতুন তথ্যের সন্ধান দেয়। দ্বিতীয়ত, বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ বর্তমান থাকে। যে প্রক্রিয়ার সাহায্যে বৈজ্ঞানিক আরোহ কয়েকটি বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করে তাকে আরোহমূলক লম্ফ বলে। তৃতীয়ত, বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে। এ নীতির অর্থ হলো প্রকৃতি সবসময় একই অবস্থায় একইভাবে কাজ করে। বৈজ্ঞানিক আরোহে কতিপয় জ্ঞাত দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সকল সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চতুর্থত, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল। এ নিয়মের অর্থ হলো প্রতিটি ঘটনারই কারণ আছে। বিনা কারণে কোনো কিছুই ঘটে না। পঞ্চমত, বৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের ওপর নির্ভর করে। বৈজ্ঞানিক আরোহে যে সার্বিক সিদ্ধান্তটি স্থাপন করা হয় তা কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পরীক্ষণ বা নিরীক্ষণের ওপর নির্ভর করে।

উত্তর

ঘটনা-২ এ খামারের প্রতিটি মুরগি পরীক্ষা করে সকল মুরগি হাইব্রিড জাতের সিদ্ধন্ত নেওয়া হয়েছে, যা পূর্ণাঙ্গ আরোহকে নির্দেশ করে। পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ নয়। কারণ পূর্ণাঙ্গ আরোহে আরোহের প্রাণকেন্দ্র অর্থাৎ আরোহমূলক লক্ষ অনুপস্থিত। এজন্য এ আরোহে জানা থেকে অজানা সত্যে গমন করার সুযোগ নেই। তাই এর সিদ্ধান্তটি নতুন কোনো জ্ঞানের সন্ধান দিতে পারে না। ঘটনা পর্যবেক্ষণের সময় এ আরোহকে যে রূপে পাওয়া যায়, সিদ্ধান্তে সে রূপেই প্রকাশ করা হয়। আমরা দেখি, প্রকৃত আরোহে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে কেবল সার্বিক থেকে সার্বিকে গমন করা হয়। যুক্তিবিদ বেন বলেন, "পূর্ণাঙ্গ আরোহে কোনো প্রকৃত অনুমান নেই, কোনো জ্ঞানের অগ্রগতি নেই, কোনো নতুন জ্ঞানের সংযোজন নেই।" আবার মিল বলেন, "পূর্ণাঙ্গ আরোহ হলো নিছক জ্ঞাত ঘটনাবলির একটি সংস্তিপ্ত সমষ্টিকরণ।" এ দুজন যুক্তিবিদের মতে, এটি আদৌ কোনো আরোহ নয়। পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটি দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মতো। কিন্তু সেটি আসলে সার্বিক যুক্তিবাক্য নয়। এটা কতকগুলো বিশেষ যুক্তিবাক্যের সমষ্টিমাত্র। কেননা এখানে অনির্দিষ্ট সংখ্যক দৃষ্টান্তকে নিরীক্ষণ করা হয় না বা নিরীক্ষণ করা যায়ও না। আরোহ অনুমানের সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্য; কিন্তু পূর্ণাঙ্গ আরোহ অনুমানের সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এজন্য এটিকে প্রকৃত আরোহ বলা যায় না।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।