ঘটনা-২ উল্লিখিত বিষয়টি কি প্রকৃত আরোহ? বিশ্লেষণ কর।
উত্তর: ঘটনা-২ এ খামারের প্রতিটি মুরগি পরীক্ষা করে সকল মুরগি হাইব্রিড জাতের সিদ্ধন্ত নেওয়া হয়েছে, যা পূর্ণাঙ্গ আরোহকে নির্দেশ করে। পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ নয়। কারণ পূর্ণাঙ্গ আরোহে আরোহের প্রাণকেন্দ্র অর্থাৎ আরোহমূলক লক্ষ অনুপস্থিত। এজন্য এ আরোহে জানা থেকে অজানা সত্যে গমন করার সুযোগ নেই। তাই এর সিদ্ধান্তটি নতুন কোনো জ্ঞানের সন্ধান দিতে পারে না। ঘটনা পর্যবেক্ষণের সময় এ আরোহকে যে রূপে পাওয়া যায়, সিদ্ধান্তে সে রূপেই প্রকাশ করা হয়। আমরা দেখি, প্রকৃত আরোহে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে কেবল সার্বিক থেকে সার্বিকে গমন করা হয়। যুক্তিবিদ বেন বলেন, "পূর্ণাঙ্গ আরোহে কোনো প্রকৃত অনুমান নেই, কোনো জ্ঞানের অগ্রগতি নেই, কোনো নতুন জ্ঞানের সংযোজন নেই।" আবার মিল বলেন, "পূর্ণাঙ্গ আরোহ হলো নিছক জ্ঞাত ঘটনাবলির একটি সংস্তিপ্ত সমষ্টিকরণ।" এ দুজন যুক্তিবিদের মতে, এটি আদৌ কোনো আরোহ নয়। পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটি দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মতো। কিন্তু সেটি আসলে সার্বিক যুক্তিবাক্য নয়। এটা কতকগুলো বিশেষ যুক্তিবাক্যের সমষ্টিমাত্র। কেননা এখানে অনির্দিষ্ট সংখ্যক দৃষ্টান্তকে নিরীক্ষণ করা হয় না বা নিরীক্ষণ করা যায়ও না। আরোহ অনুমানের সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্য; কিন্তু পূর্ণাঙ্গ আরোহ অনুমানের সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এজন্য এটিকে প্রকৃত আরোহ বলা যায় না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ঘটনা-২ উল্লিখিত বিষয়টি কি প্রকৃত আরোহ? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর