চিত্রে উল্লিখিত 'B [গণিত] চিহ্নিত স্থানে যে অনুমানের নির্দেশ করা হয়েছে তার প্রকারভেদ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে 'B [গণিত] চিহ্নিত স্থানে প্রকৃত আরোহের প্রকারভেদ সাদৃশ্যানুমানের নির্দেশ করা হয়েছে। সাদৃশ্যানুমান ২ প্রকার। যথা- ১. সাধু সাদৃশ্যানুমান ও ২. অসাধু সাদৃশ্যানুমান। ১. সাধু সাদৃশ্যানুমানঃ যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে মৌলিক, ১ গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক, অন্তর্নিহিত ও অধিক সংখ্যক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। উদাহরণস্বরূপ বলা যায়, 'মানুষ ও অন্যান্য প্রাণীর ক্ষেত্রে জন্ম, খাদ্য গ্রহণ, বৃদ্ধি, বংশবিস্তার ও মৃত্যু আছে। মানুষের ক্ষেত্রে সংবেদন সম্পন্ন হয়। অতএব, উদ্ভিদের ক্ষেত্রেও সংবেদন সম্পন্ন হয়। এক্ষেত্রে বিবেচিত সাদৃশ্যসমূহ মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। তাই অনুমিত সিদ্ধান্ত অধিক সম্ভাব্য ও মূল্যসম্পন্ন। এজন্যই আলোচ্য সাদৃশ্যানুমান হচ্ছে সাধু সাদৃশ্যমান। সাধু সাদৃশ্যানুমানে প্রাসঙ্গিক বিষয়সমূহের সাদৃশ্যের ভিত্তি হিসেবে ধরা হয় বলে এতে কার্যকারণ সম্পর্কের একটা ইঙ্গিত পাওয়া যায়। যার ফলে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের সাদৃশ্য বেশি সম্ভাব্য হয়ে ওঠে। ২. অসাধু সাদৃশ্যানুমানঃ যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে অমৌলিক, গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। উদাহরণস্বরূপ বলা যায়, মানুষও অন্যান্য প্রাণীর ক্ষেত্রে জন্ম, খাদ্য গ্রহণ, বৃদ্ধি, বংশবিস্তার, মৃত্যু ও সংবেদন রয়েছে। মানুষের বুদ্ধি রয়েছে। অতএব উদ্ভিদেরও বুদ্ধি রয়েছে। এক্ষেত্রে বিবেচিত সাদৃশ্যানুমান সিদ্ধান্তের তুলনায় অপ্রাসঙ্গিক। তাই এর সিদ্ধান্ত সবসময় ভ্রান্ত হয়। এজন্য উল্লিখিত সাদৃশ্যানুমান হচ্ছে অসাধু সাদৃশ্যানুমান। অসাধু সাদৃশ্যমূলক অনুমানে গুরুত্বহীন অপ্রাসঙ্গিক বিষয়কে সাদৃশ্যের ভিত্তি হিসেবে ধরা হয় বলে এতে কার্যকারণ সম্পর্কের কোনো প্রভাব থাকে না। যার জন্য সিদ্ধান্ত ও আশ্রয়বাক্যের মধ্যে পার্থক্য ও অজ্ঞাত বিষয়ের সংখ্যা বেশি হয়ে যায় এবং অনুমানটি অসংগত বা অবৈধ হয়ে পড়ে। সুতরাং অসাধু-সাদৃশ্যানুমান সর্বদা অসত্য ও ভ্রান্ত পথে পরিচালিত হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
চিত্রে উল্লিখিত 'B চিহ্নিত স্থানে যে অনুমানের নির্দেশ করা হয়েছে তা…
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর