দৃশ্যকল্প-২ এ নির্দেশিত অনুমানটি কোন প্রকারের আরোহ? ব্যাখ্যা কর
উত্তর: দৃশ্যকল্প-২ এ নির্দেশিত অনুমানটি অবৈজ্ঞানিক আরোহ। কেননা অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে যে প্রক্রিয়া ব্যবহার করা হয় দৃশ্যকল্প-২ এ নির্দেশিত অনুমানটিতে সেই প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। অবৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহের শ্রেণিবিভাগ হলেও এই প্রকার আরোহের মধ্যে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্ত রহিত অবাধ অভিজ্ঞতা সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে ভিত্তি হিসেবে কাজ করে। তাই বলা যায়, যে প্রকৃত আরোহ প্রক্রিয়ায় কেবল প্রতিকূল দৃষ্টান্ত রহিত অবাধ অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। এই প্রকার আরোহের ক্ষেত্রে প্রতিকূল কোনো দৃষ্টান্ত বিবেচনা করা হয় না। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ রহমান তার অভিজ্ঞতায় যত ইংল্যান্ডবাসী দেখেছে, তাদের সবাইকে ইংরেজি ভাষায় কথা বলতে দেখেছে। ইংরেজি ব্যতীত অন্য কোনো ভাষায় কথা বলতে দেখেনি। এরপর রহমান সকল ইংল্যান্ডবাসী ইংরেজি ভাষায় কথা বলে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখানে দেখা যাচ্ছে, রহমান প্রতিকূল দৃষ্টান্ত রহিত অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছে। অতএব, 'দৃশ্যকল্প-২' এর নির্দেশিত অনুমানটিতে অবৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ নির্দেশিত অনুমানটি কোন প্রকারের আরোহ? ব্যাখ্যা কর
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর