দৃষ্টান্ত-১ এ নির্দেশিত অনুমানের মূল্য ও গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে সাদৃশ্যানুমানের বিষয়টি নির্দেশিত হয়েছে। কেননা, যে আরোহে সাদৃশ্য বা মিল দেখে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সাদৃশ্যানুমান বলে। বিভিন্ন দিক থেকে বিচার করলে দেখা যায়, সাদৃশ্যানুমানের অনেক মূল্য ও গুরুত্ব রয়েছে। সাদৃশ্যানুমানের ক্ষেত্রে সাদৃশ্যমূলক বিষয়ের সংখ্যা ও গুরুত্ব যত বেশি হবে, সাদৃশ্যানুমানের সম্ভাব্যতার মাত্রা তত বেশি হবে। কারণ এখানে সিদ্ধান্তের ভিত্তি হলো সাদৃশ্য। এই প্রকার আরোহে বৈসাদৃশ্যমূলক বিষয়ের সংখ্যা ও গুরুত্ব যত বেশি হবে, সাদৃশঘ্যানুমানের সম্ভাব্যতার মাত্রা তত কম হবে। কেননা বৈসাদৃশ্যমূলক বিষয় সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে। আবার সাদৃশ্যানুমানে অজ্ঞাত বিষয়ও বিবেচ্য। কেননা, যদি অজ্ঞাত বিষয়ের সংজ্ঞা অনেক বেশি হয় তাহলে সাদৃশ্যানুমানের সম্ভাব্যতার মাত্রা কম হয়। সুতরাং দেখা যাচ্ছে, সাদৃশ্যমূলক বিষয় যত বেশি ও গুরুত্বপূর্ণ হবে সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত তত বেশি সম্ভাব্য হবে। আর অজ্ঞাত ও বৈসাদৃশ্যমূলক বিষয়ের সংখ্যা যত বেশি হবে সাদৃশ্যানুমানের সিদ্ধান্তের সম্ভাব্যতার মাত্রা কমে যাবে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ নির্দেশিত অনুমানের মূল্য ও গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর