তথ্য-১ এ কোন ধরনের সাদৃশ্যানুমান ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: তথ্য-১ এ মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে 'সাদৃশ্যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ও. মৌলিক হওয়ায় সাধু সাদৃশ্যানুমান ফুটে উঠেছে। যে সাদৃশ্যানুমানে কয়েকটি গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয়, তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। সাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো সিদ্ধান্ত স্থাপনের জন্য খুবই প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ হয়। এ জন্য সাদৃশ্যের বিষয়গুলোর সাথে সিদ্ধান্তের একটি কার্যকারণ সম্পর্ক থাকার উজ্জ্বল সম্ভাবনা থাকে। ফলে সিদ্ধান্ত সত্য হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তী' ছাড়া সাধু সাদৃশ্যানুমানে বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের তুলনায় সাদৃশ্যের বিষয়গুলো বেশি থাকে। ফলে এর মূল্য অনেকাংশে বেড়োয়ায়। তথ্য- ১ এ মানুষের সাথে অন্যান্য প্রাণীর মধ্যে অঙ্গ, স্নায়ুতন্ত্র ও ইন্দ্রিয় বিষয়ে মিল দেখিয়ে মানুষের একটি বিশেষ গুণ অর্থাৎ মানুষের সুখ- দুঃখের অনুভূতি আছে বিধায় সিদ্ধান্ত নেওয়া হয়, অন্যান্য প্রাণীরও সুখ-দুঃখের অনুভূতি আছে। এই সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ও আবশ্যিক। এজন্য এটি সাধু সাদৃশ্যানুমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তথ্য-১ এ কোন ধরনের সাদৃশ্যানুমান ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর