উদ্দীপকে কোন প্রকারের অপ্রকৃত আরোহের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আনিশা সব দৃষ্টান্ত নিরীক্ষণ করে সিদ্ধান্ত অনুমান করায় এখানে অপ্রকৃত আরোহের' পূর্ণাঙ্গ আরোহকে ইঙ্গিত করা হয়েছে। যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাকা আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহে একটি নির্দিষ্ট সমষ্টির প্রতিটি দৃষ্টাও পৃথক পৃথকভাবে পরীক্ষা করার পর সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ণাঙ্গ আরোহকে পূর্ণ গণনামূলক আরোহও বলে। কারণ এখানে সব বিশিষ্ট দৃষ্টান্তের গণনা শেষ করার পর সিদ্ধান্ত অনুমান করা হয়। পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত সবসময়ই নিশ্চিত। উদ্দীপকে আনিশা তার চাচার সাথে বৃক্ষমেলায় গিয়ে একটি স্টলের সব গাছ গণনা করে দেখল, ২০০টি গাছ আছে এবং নিরীক্ষণ করে দেখল প্রতিটি গাছই বিভিন্ন জাতের আম গাছ। এ থেকে সিদ্ধান্ত নিল, "সবগুলো গাছই আম গাছ।" আনিশা প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করার পর সিন্ধান্ত নিয়েছে। কোনো দৃষ্টান্তই তার নিবীক্ষণ থেকে বাদ যায়নি। সুতরাং উদ্দীপকের ঘটনা থেকে সিন্ধান্ত নেওয়া যায়, এটি পূর্ণাঙ্গ আরোহকে ইঙ্গিত করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন প্রকারের অপ্রকৃত আরোহের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর