আরিশার সিদ্ধান্ত গ্রহণে কোন ধরনের অপ্রকৃত আরোহ প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: আরিশা সব দৃষ্টান্ত নিরীক্ষণ করে সিদ্ধান্ত অনুমান করায় এখানে অপ্রকৃত আরোহের পূর্ণাঙ্গ আরোহ প্রকাশিত হয়েছে। যে আরোহ অনুমানে সব দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহে একটি ক্ষুদ্র সমষ্টির প্রতিটি দৃষ্টান্ত পৃথক পৃথকভাবে পরীক্ষা করার পর সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ণাঙ্গ আরোহকে পূর্ণ গণনামূলক আরোহও বলে। কারণ এখানে সব বিশিষ্ট দৃষ্টান্তের গণনা শেষ করার পর সিদ্ধান্ত অনুমান করা হয়। পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত সবসময়ই নিশ্চিত। উদ্দীপকে আরিশা একটি মেলায় গিয়ে প্রতিটি দোকান নিরীক্ষণ করে দেখল যে, প্রতিটি দোকানেই পাখি বেচাকেনা হচ্ছে। এ থেকে সে সিদ্ধান্ত নিল, তারা পাখির মেলায় এসেছে। আরিশার এ সিদ্ধান্ত সত্য। কেননা কোনো, দৃষ্টান্তই তার নিরীক্ষণ থেকে বাদ যায়নি। সুতরাং উদ্দীপকের ঘটনা থেকে বোঝা যায়, এটি পূর্ণাঙ্গ আরোহকে প্রকাশিত করেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
আরিশার সিদ্ধান্ত গ্রহণে কোন ধরনের অপ্রকৃত আরোহ প্রকাশিত হয়েছে? ব্যা…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর