পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২ এর তুলনামূলক আলোচনা কর।
উত্তর: পাঠ্যবইয়ের আলোক দৃষ্টান্ত-১ এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ এবং দৃষ্টান্ত-২ এর মাধ্যমে পূর্ণাঙ্গ আরোহ নির্দেশিত হয়েছে। নিচে এদের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো- দৃষ্টান্ত-১ এ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই দৃষ্টান্ত-১ এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়ে থাকে। দৃষ্টান্ত-২ এ একজন কুস্তিগীর পাত্রের সবগুলো ডিম খেয়ে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছে যে, পাত্রের সবগুলোই হাঁসের ডিম। তাই দৃষ্টান্ত-২ এর মাধ্যমে পূর্ণাঙ্গ আরোহ নির্দেশিত হয়েছে। কেননা, পূর্ণাকণ আরোহ সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়ে থাকে। বৈজ্ঞানিক আরোহ ও পূর্ণাঙ্গ আরোহের প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায়, উভয়ই আরোহ অনুমানের অন্তর্ভুক্ত। উভয় প্রকার আরোহের সিদ্ধান্ত প্রতিষ্ঠার জন্য বিশেষ বিশেষ পর্যবেক্ষণ করা হয়। বৈজ্ঞানিক আরোহের মধ্যে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকার কারণে এই প্রকার আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়। পূর্ণাঙ্গ আরোহে সকল দৃষ্টান্ত, পর্যাবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় এই প্রকার আরোহের সিদ্ধান্তেরও নিশ্চয়তা দেওয়া যায়। তাই উভয় প্রকার আরোহই নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২ এর তুলনামূলক আলোচনা…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর