বৈজ্ঞানিক আরোহের সাথে উদ্দীপকে 'ঘ' নির্দেশিত বিষয়টির তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'ঘ' চিহ্নিত স্থানে সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক আরোহ ও সাদৃশ্যানুমান এ দুটিই প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। এ উভয় প্রক্রিয়াতেই আরোহের প্রাণকেন্দ্র বা আরোহমূলক লম্ফ বিদ্যমান। অর্থাৎ জানা থেকে অজানায় গমন করা হয়। এ উভয় অনুমানেই ব্যস্তব ঘটনা পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল। বৈজ্ঞানিক আরোহে কয়েকটি বিশেষ ঘটনার পর্যবেক্ষণ থেকে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয়। আর সাদৃশ্যানুমানে দুটি বস্তুর মধ্যে কতিপয় সাদৃশ্য পর্যবেক্ষণ করে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য প্রতিষ্ঠা করা হয়। এ দুটি প্রকৃত আরোহের মধ্যে কিছু সাদৃশ্য থাকলেও বৈসাদৃশ্যই বেশি। বৈজ্ঞানিক আরোহ বিশেষ থেকে সার্বিকে উপনীত হয়। কিন্তু সাদৃশ্যানুমানে বিশিষ্ট থেকে বিশিষ্ট সিদ্ধান্তে উপনীত হয়। বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্কজনিত জ্ঞানের ওপর নির্ভরশীল। আর সাদুশ্যানুমান অসম্পূর্ণ সাদৃশ্যজনিত জ্ঞানের ওপর নির্ভরশীল। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত; কিন্তু সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত সম্ভাব্য। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক যুক্তিবাক্য; কিন্তু সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত একটি বিশিষ্ট যুক্তিবাক্য। বৈজ্ঞানিক আরোহ সম্পূর্ণ আরোহ; কিন্তু সাদৃশ্যানুমান অসম্পূর্ণ আরোহ। সাদৃশ্যানুমানকে বৈজ্ঞানিক আরোহের দিকে একটি পদক্ষেপ বলে মনে করা হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
বৈজ্ঞানিক আরোহের সাথে উদ্দীপকে 'ঘ' নির্দেশিত বিষয়টির তুলনামূলক বিশ্…
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর