শেয়ারFacebookWhatsApp

ঘটনা সংযোজন বলতে কী বোঝায়?

উত্তর: ঘটনা সংযোজন হলো প্রত্যক্ষলব্ধ কতগুলো ঘটনার সমষ্টি। ঘটনা সংযোজন কথাটির ইংরেজি প্রতিশব্দ 'Colligation of Facts [গণিত] । এ শব্দটির অর্থ হলো 'এক সাথে বাঁধা'। ব্রিটিশ যুক্তিবিদ হিউয়েল (Whewell) সর্বপ্রথম এই যুক্তিপদ্ধতির ধারণা দেন। তিনি মনে করেন, ঘটনা সংযোজন ঘটনাবলির যোগফল মাত্র। যেমন- কতিপয় বালক একই পোশাকে বই, খাতা কিংবা ব্যাগ হাতে নিয়ে স্কুলে যাচ্ছে। এ দৃশ্য দেখে আমরা সিদ্ধান্ত নেই- তারা হয় ছাত্র। এ ভাবেই ঘটনা সংযোজন অনুমানে আমরা সরাসরি দেখা কতগুলো ঘটনাকে একটা সার্বিক ধারণার সাথে যুক্ত করে থাকি।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

ঘটনা সংযোজন বলতে কী বোঝায়?

উদ্দীপক

আসমা ও ফারজানা দুই বান্ধবী মিলে গল্প করছে। আসমা গল্পের ফাঁকে বলল, আমি এ যাবৎ যত মানুষ দেখেছি তারা সবাই নৈতিক বিচার করতে পারে। মনে হয় সব মানুষই নৈতিক বিচার করার ক্ষমতা রাখে। ফারজানা বললো, আমিও তো তোমার মতো করে বলতে পারি, আমি একবার দশটি আম পেয়েছিলাম এবং প্রত্যেকটির স্বাদ নিয়ে দেখি, সবগুলো আমই হয় মিষ্টি।

Chittagong · 2017

উত্তর

আসমা ও ফারজানার বক্তব্যে যে পদ্ধতি প্রতিফলিত হয়েছে উদ্দীপকের আলোকে তার পার্থক্য নির্ণয় করো।

উত্তর

ঘটনা সংযোজন হলো প্রত্যক্ষলব্ধ কতগুলো ঘটনার সমষ্টি। ঘটনা সংযোজন কথাটির ইংরেজি প্রতিশব্দ 'Colligation of FactsFacts^{\prime}। এ শব্দটির অর্থ হলো 'এক সাথে বাঁধা'। ব্রিটিশ যুক্তিবিদ হিউয়েল (Whewell) সর্বপ্রথম এই যুক্তিপদ্ধতির ধারণা দেন। তিনি মনে করেন, ঘটনা সংযোজন ঘটনাবলির যোগফল মাত্র। যেমন- কতিপয় বালক একই পোশাকে বই, খাতা কিংবা ব্যাগ হাতে নিয়ে স্কুলে যাচ্ছে। এ দৃশ্য দেখে আমরা সিদ্ধান্ত নেই- তারা হয় ছাত্র। এ ভাবেই ঘটনা সংযোজন অনুমানে আমরা সরাসরি দেখা কতগুলো ঘটনাকে একটা সার্বিক ধারণার সাথে যুক্ত করে থাকি।

উত্তর

আসমার বক্তব্যে অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। কার্যকারণ সম্পর্ক ছাড়াই কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্ত রহিত অভিজ্ঞতার আলোকে যে আরোহানুমান একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ (Unscientific Induction) বলে। যেমন-আমি এ যাবৎ যত মানুষ দেখেছি তারা সবাই স্বার্থপর। অতএব, সব মানুষ হয় স্বার্থপর। এখানে অনুকূল দৃষ্টান্তের আলোকে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণে এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত।

উত্তর

আসমা ও ফারজানার বক্তব্যে অবৈজ্ঞানিক ও পূর্ণাঙ্গ আরোহের প্রতিফলন ঘটেছে। নিচে উদ্দীপকের আলোকে উভয় আরোহের পার্থক্য নির্ণয় করা হলো- আমরা জানি, পূর্ণাঙ্গ আরোহের সর্বক্ষেত্রে আরোহের মূল বৈশিষ্ট্য হিসেবে 'আরোহমূলক লম্ফ' অনুপস্থিত থাকে। কিন্তু অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হলো 'আরোহমূলক লম্ফ'। এ মূল বৈশিষ্ট্যটি উভয়ের মধ্যে মৌলিক পার্থক্য সৃষ্টি করেছে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় আসমা আরোহমূলক লক্ষের মাধ্যমে কতিপয় দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। সুতরাং তার বক্তব্য অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ। অন্যদিকে ফারজানা দশটি আমের প্রত্যেকটির স্বাদ গ্রহণ করে সিদ্ধান্ত নেয়- সকল আম হয় মিষ্টি। অর্থাৎ তার বক্তব্যে আরোহমূলক লম্ফ অনুপস্থিত। এ কারণে ফারজানার বক্তব্য পূর্ণাঙ্গ আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ। বস্তুত পূর্ণাঙ্গ আরোহ হলো অপ্রকৃত আরোহের একটি প্রকরণ। পক্ষান্তরে অবৈজ্ঞানিক আরো হচ্ছে প্রকৃত আরোহের অন্যতম একটি প্রকরণ। কারণ এ অনুমানে প্রকৃত আরোহের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত সর্বদা অল্প কিছু দৃষ্টান্তের প্রত্যেকটিকে নিরীক্ষণের ভিত্তিতে প্রতিষ্ঠা করা হয়। ফলে তা 'সর্বিকীকরণ' না হয়ে হয় 'সমষ্টিকরণ'। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে মাত্র কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে কোনো বিষয়ের সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত গঠন করা হয়। ফলে এটি হয় যথার্থ সার্বিকীকরণ। বস্তুত পূর্ণাঙ্গ আরোহ হলো একটি সহজ-সরল অনুমান প্রক্রিয়া। এ কারণে পূর্ণাঙ্গ আরোহের সকল দৃষ্টান্ত পরীক্ষা করে সিদ্ধান্ত নেয়ার সময় কোনো জটিলতার সৃষ্টি হয় না। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহে যথার্থ সিদ্ধান্ত স্থাপনের জন্য বেশ কতকগুলো জটিল পদ্ধতি অতিক্রম করতে হয়। ফলে এর সিদ্ধান্ত দৃঢ় হলেও কাজটি জটিল ও কঠিন হয়ে পড়ে। পরিশেষে বলা যায়, পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তে আশ্রয়বাক্যের মধ্যে কোনোরূপ বিশ্লেষণের অবকাশ থাকে না। কারণ এতে সবগুলো দৃষ্টান্ত নিরীক্ষা বা পরীক্ষা করা হয়। পক্ষান্তরে অবৈজ্ঞানিক আরোহের আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য-বিধেয় পদের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করে সিদ্ধান্ত গঠন করা হয়। এসব কারণেই আসমা ও ফারজানার বক্তব্যে প্রতিফলিত আরোহের পার্থক্য পরিলক্ষিত হয়।
HSCLogic 2nd PaperChittagong 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।