দৃশ্যকল্প-১ এ কোন আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক আরোহের প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বর্ণিত হয়েছে, 'প্রকৃতিতে উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এ দৃষ্টান্তটিতে আরোহমূলক লম্ফের (Inductive Leap) সাহায্যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির পাশাপাশি কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে নিশ্চিত ও সার্বিক সিদ্ধান্ত উপস্থাপন করা হয়েছে। এ কারণে উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক আরোহের প্রতিফলন ঘটেছে। বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে এবং এই আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য হয়। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গৃহীত হয় ঘটনার অভিজ্ঞতা বা নিরীক্ষণ থেকে। পাশাপাশি এই' আরোহের সিদ্ধান্ত প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতির ওপর নির্ভরশীল। বৈজ্ঞানিক আরোহ পরিবেশ পরিবর্তনের মাধ্যমে দৃষ্টান্তসমূহকে পরীক্ষা করে। কারণ এই আরোহের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা। এ কারণে বৈজ্ঞানিক আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর