উদ্দীপকে প্রতিফলিত আরোহটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পূর্ণাঙ্গ আরোহের প্রতিফলন ঘটেছে। বিভিন্ন দিক বিচার করলে পূর্ণাঙ্গ আরোহকে যথার্থ আরোহ বলা যায় না। উদ্দীপকে সব গহনার সেট পরীক্ষা করায় উদ্দীপকের মাধ্যমে পূর্ণাঙ্গ আরোহ নির্দেশিত হয়েছে। কেননা যে অপ্রকৃত আরোহে সীমিত সংখ্যক দৃষ্টান্তের সব পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। এ প্রকার আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয় না। তাই পূর্ণাঙ্গ আরোহ অনুমানের কোনো সুযোগ নেই। পূর্ণাঙ্গ আরোহ কেবল সীমিত পরিসরে ব্যবহার করা যায়। কেননা এখানে সব দৃষ্টান্ত পর্যবেক্ষণ করতে হয় বিধায় এ প্রক্রিয়া অল্পসংখ্যক দৃষ্টান্তের মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়। পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটি দেখতে সার্বিক সংশ্লেষক মনে হলেও প্রকৃতপক্ষে মোট সার্বিক সংশ্লেষক নয়। পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তে কোনো নতুনত্ব থাকে না। কেননা এখানে আশ্রয়বাক্যে বিবৃত বিষয়কেই সিদ্ধান্ত আকারে উপস্থাপন করা হয়। তাই পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তে জ্ঞানের ক্ষেত্রে নতুন কোনো বিষয়-সংযোজন হয় না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিফলিত আরোহটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর