উদ্দীপকে প্রতিফলিত আরোহকে প্রকৃত আরোহ বলা যায় বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রতিফলিত আরোহ হলো পূর্ণাঙ্গ আরোহ। যে আরোহের ক্ষেত্রে সীমিত সংখ্যক দৃষ্টান্তের সব পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহ সার্বিক যুক্তিবাক্যের অন্তর্গত সব বিশিষ্ট দৃষ্টান্তের গণনা শেষ করার পর সিদ্ধান্ত অনুমান প্রক্রিয়া সম্পন্ন হয়। পূর্ণাঙ্গ আরোহের যথার্থতা বিচার করতে গিয়ে বিভিন্ন যুক্তিবিদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। অ্যারিস্টটল পূর্ণাঙ্গ আরোহকে যথার্থ বা প্রকৃত আরোহ বলেছেন। আবার ড. পি কে রায় বলেন, এতে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর পূর্ণ নির্ভরতা রয়েছে। যার কারণে একে প্রকৃত বা যথার্থ আরোহ বলা যায়'। কিন্তু তাদের এ মতামতকে সমর্থন না করে যুক্তিবিদ মিল ও বেইন ভিন্নমত পোষণ করে বলেন, পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত বা যথার্থ আরোহ নয়। নিচে তা আলোচনা করা হলো- ১. পূর্ণাঙ্গ আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। ২. প্রকৃত আরোহের সিদ্ধান্তটি একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্যের আকারে থাকে। কিন্তু পূর্ণাঙ্গ আরোহের যে সিদ্ধান্ত তা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য নয়। ৩. পূর্ণাঙ্গ আরোহে অনুমানের কোনো অবকাশ থাকে না। কেননা এখানে জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করা হয়। এখানে কতকগুলো দৃষ্টান্ত সম্পর্কে অবগত হওয়ার পর ঐ দৃষ্টান্তগুলো সম্পর্কেই সিদ্ধান্ত প্রকাশ করা হয়, যা কোনো অনুমান নয়। ৪. পূর্ণাঙ্গ আরোহে জ্ঞানের ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই। কেননা এখানে নতুন জ্ঞানের কোনো সংযোগ নেই। এটি কতকগুলো | পর্যবেক্ষণকৃত দৃষ্টান্তের যোগফল মাত্র। তাই এখানে নতুন কোনো বিষয় প্রকাশিত হয় না। এজন্য এ প্রকার আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না। তাই বলা যায়, পূর্ণাঙ্গ আরোহের মধ্যে আরোহের অনেক মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে না। যার কারণে এ প্রকার আরোহ যথার্থ আরোহ হতে পারে না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিফলিত আরোহকে প্রকৃত আরোহ বলা যায় বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর