উদ্দীপকে যে অনুমানের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সাদৃশ্যানুমানের প্রকারভেদ সাধু সাদৃশ্যানুমানের প্রতিফলন ঘটেছে। যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে মৌলিক, গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক, অন্তর্নিহিত ও অধিক সংখ্যক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। উদ্দীপকের 'ক' ও 'খ' দুজনেই সেরা ফুটবল খেলোয়াড়। তারা লীগে খেলে, বিশ্বকাপে অংশগ্রহণ করে। 'ক' আন্তর্জাতিক মানের খেলোয়াড়। সুতরাং 'খ' আন্তর্জাতিক মানের খেলোয়াড়। এক্ষেত্রে বিবেচিত সাদৃশ্যসমূহ মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। তাই অনুমিত সিদ্ধান্ত অধিক সম্ভাব্য ও মূল্যসম্পন্ন। এজন্যই আলোচ্য সাদৃশ্যানুমান হচ্ছে সাধু সাদৃশ্যমান। সাধু সাদৃশ্যানুমানে প্রাসঙ্গিক বিষয়সমূহের সাদৃশ্যের ভিত্তি হিসেবে ধরা হয় বলে এতে কার্যকারণ সম্পর্কের একটা ইঙ্গিত পাওয়া যায়। যার ফলে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের সাদৃশ্য বেশি সম্ভাব্য হয়ে ওঠে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে অনুমানের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর