উদ্দীপকে তপুর পর্যবেক্ষণের সঙ্গে পাঠ্যপুস্তকের কোন বিষয়ে মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে তপুর পর্যবেক্ষণের সঙ্গে পাঠ্যপুস্তকের পূর্ণাঙ্গ আরোহের মিল রয়েছে। কেননা, পূর্ণাঙ্গ আরোহে যেভাবে পর্যবেক্ষণ করা হয় তপু সেভাবে পর্যবেক্ষণ করেছে। পূর্ণাঙ্গ আরোহে কতকগুলো দৃষ্টান্তের সবগুলো প্রথমে পর্যবেক্ষণ করা। হয়। তারপর ওই পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই বলা যায়, যে আরোহে সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করার পর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। উদ্দীপকে তপু ৫০টি বইয়ের সবগুলো একে একে পর্যবেক্ষণ করেছে। অর্থাৎ সে সবগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছে। তাই তপুর পর্যবেক্ষণের মাধ্যমে পূর্ণাঙ্গ আরোহ নির্দেশিত হয়েছে। পূর্ণাঙ্গ আরোহ কেবল সীমিত সংখ্যক দৃষ্টান্তের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। এ প্রকার আরোহে নির্দিষ্ট সংখ্যক দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় এখানে সিদ্ধান্ত নিশ্চিত হয়ে থাকে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তপুর পর্যবেক্ষণের সঙ্গে পাঠ্যপুস্তকের কোন বিষয়ে মিল রয়েছে?…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর