উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি কোন কারণে প্রকৃত আরোহ হতে পৃথক? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের মাধ্যমে পূর্ণাঙ্গ আরোহের ইঙ্গিত পাওয়া যায়। আর পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ নয়। উদ্দীপকের তপু ৫০টি বইয়ের সবগুলো একটি একটি করে পর্যবেক্ষণ করেছে। তাই তপুর পর্যবেক্ষণের মাধ্যমে পূর্ণাঙ্গ আরোহ নির্দেশিত হয়েছে। পূর্ণাঙ্গ আরোহ অপ্রকৃত আরোহের অন্তর্ভুক্ত বিধায় এখানে। আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক হাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। এই কারণে পূর্ণাঙ্গ আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয় না। তাই পূর্ণাঙ্গ আরোহে অনুমানের কোনো সুযোগ থাকে না। পূর্ণাঙ্গ আরোহ কেবল সীমিত সংখ্যক দৃষ্টান্তের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। এই প্রকার আরোহের সিদ্ধান্তটি দেখতে সার্বিক সংশ্লেষক মনে হলেও প্রকৃতপক্ষে সেটি সার্বিক বাক্য নয়। এই আরোহের সিদ্ধান্তে তেমন কোনো, নতুনত্ব থাকে না। এখানে আশ্রয়বাক্যের জ্ঞাত বিষয়কে সিদ্ধান্ত আকারে উপস্থাপন করা হয়। তাই এখানে জ্ঞানের ক্ষেত্রে কোনো বিকাশ হয় না। সুতরাং পূর্ণাঙ্গ আরোহের প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায়, এই 'প্রকার আরোহের মধ্যে আরোহের অনেক মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয় 'অনুপস্থিত থাকে। তাই পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ হতে পৃথক।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি কোন কারণে প্রকৃত আরোহ হতে পৃথক? মতামত দাও।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর