শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যে অনুমানের ইঙ্গিত রয়েছে তার যথার্থতা, বিচার করো।

উত্তর: উদ্দীপকে সাদৃশ্যানুমানের ইঙ্গিত রয়েছে। দুটি বস্তু বা ঘটনার মধ্যে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে যদি অনুমান করা হয় যে, তাদের একটি বিশেষ কোনো গুণের অধিকারী হলে অন্যটিও ঐ গুণের অধিকারী হবে- এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। সাধু সাদৃশ্যানুমান এবং অসাধু, সাদৃশ্যানুমান- এই দুটি হলো সাদৃশ্যানুমানের প্রকরণ। অসাধু সাদৃশ্যানুমানে অমৌলিক, গুরুত্বহীন, ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়। যার দৃষ্টান্ত উদ্দীপকে প্রতীয়মান। উদ্দীপকে বলা হয়েছে, শিমূল আলু ও মুলা উভয়ে দেখতে সাদা, লম্বাকৃতির ও খেতে খুব মজা। প্রতি ১০০ গ্রাম শিমূল আলুতে ১৬০% ক্যালরি আছে। অতএব, প্রতি ১০০ গ্রাম মূলাতেও ১৬০% ক্যালরি আছে। অর্থাৎ এখানে 'মুলা' বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা 'শিমূল আলু' এর অমৌলিক গুরুত্বহীন, ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে। এ কারণে উদ্দীপকের দৃষ্টান্তটি সাদৃশ্যানুমানের অসাধু রূপের সাথে সঙ্গতিপূর্ণ; যথার্থতার বিচারে যা গ্রহণযোগ্য নয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে যে অনুমানের ইঙ্গিত রয়েছে তার যথার্থতা, বিচার করো।

উদ্দীপক

শিমূল আলু ও মুলা উভয়ে দেখতে সাদা, লম্বাকৃতির ও খেতে খুব. মজা। প্রতি ১০০ গ্রাম শিমূল আলুতে ১৬০% ক্যালরি আছে। অতএব, প্রতি ১০০ গ্রাম মুলাতেও ১৬০% ক্যালরি আছে।

হলিক্রস কলেজ · 2025

উত্তর

যে অনুমান প্রক্রিয়ায় দুটি বিষয় বা ঘটনার সাদৃশ্যের ভিত্তিতে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সাদৃশ্যানুমান (Analogy) বলে'।

উত্তর

সাধু সাদৃশ্যানুমান হলো এক ধরনের বৈধ অনুমান। যে সাদৃশ্যানুমানে কয়েকটি গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। যেমন- মানুষের মতো উদ্ভিদের জন্ম, বৃদ্ধি ও মৃত্যু হয়। মানুষের প্রাণ আছে। অতএব বলা যায়, উদ্ভিদেরও প্রাণ আছে। এভাবে সাধু সাদৃশ্যানুমানে মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত স্থাপন করা হয়।

উত্তর

উদ্দীপকে সাদৃশ্যানুমানের ইঙ্গিত রয়েছে। দুটি বস্তু বা ঘটনার মধ্যে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে যদি অনুমান করা হয় যে, তাদের একটি বিশেষ কোনো গুণের অধিকারী হলে অন্যটিও ঐ গুণের অধিকারী হবে- এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। সাধু সাদৃশ্যানুমান এবং অসাধু, সাদৃশ্যানুমান- এই দুটি হলো সাদৃশ্যানুমানের প্রকরণ। অসাধু সাদৃশ্যানুমানে অমৌলিক, গুরুত্বহীন, ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়। যার দৃষ্টান্ত উদ্দীপকে প্রতীয়মান। উদ্দীপকে বলা হয়েছে, শিমূল আলু ও মুলা উভয়ে দেখতে সাদা, লম্বাকৃতির ও খেতে খুব মজা। প্রতি ১০০ গ্রাম শিমূল আলুতে ১৬০% ক্যালরি আছে। অতএব, প্রতি ১০০ গ্রাম মূলাতেও ১৬০% ক্যালরি আছে। অর্থাৎ এখানে 'মুলা' বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা 'শিমূল আলু' এর অমৌলিক গুরুত্বহীন, ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে। এ কারণে উদ্দীপকের দৃষ্টান্তটি সাদৃশ্যানুমানের অসাধু রূপের সাথে সঙ্গতিপূর্ণ; যথার্থতার বিচারে যা গ্রহণযোগ্য নয়।

উত্তর

উদ্দীপকে প্রতিফলিত অনুমান তথা সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব নির্ণয় করা হলো-' সাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যা ও গুরুত্বের ওপর সাদৃশ্যানুমানের, গুরুত্ব নির্ভর করে। সাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যা ও গুরুত্ব যদি বেশি হয় তাহলে, সাদৃশ্যানুমানের গুরুত্ব বেড়ে যায়; আবার সাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যা ও গুরুত্ব কম হলে সাদৃশ্যানুমানের গুরুত্ব কমে যায়। পাশাপাশি সাদৃশ্যজ্ঞাপক বিষয়গুলো যত বেশি প্রাসঙ্গিক হয়, সাদৃশ্যানুমানের সম্ভাব্যতার মাত্রা তত বেশি হবে। সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়গুলোর সাদৃশ্য দেখাতে পারলে সিদ্ধান্তের গুরুত্ব বেড়ে যায়। বিপরীত দিক থেকে বলা যায়, বৈসাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যা যদি বেশি হয় তাহলে সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব কম হয়। সর্বোপরি সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব নির্ণয় করার জন্য কোনো কোনো যুক্তিবিদ গাণিতিক সূত্রের কথা বলেছেন। এ সূত্র অনুযায়ী সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব নির্ভর করে সাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যার ওপর। উদ্দীপকে প্রতিফলিত অসাধু সাদৃশ্যানুমান প্রকৃত আরোহ হলেও প্রায় ক্ষেত্রে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে না। কারণ অসাধু সাদৃশ্যানুমানে মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় না। তবে সাধু সাদৃশ্যানুমান মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করে বিধায় নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। উল্লেখিত আলোচনার ভিত্তিতে বলা যায়, অসাধু সাদৃশ্যানুমানের কারণে এর মূল্য কিছুটা হ্রাস পেলেও সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব অপরিসীম।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।