উদ্দীপকে প্রতিফলিত অনুমানের মূল্য ও গুরুত্ব কীভাবে নির্ণয় করা যায়? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে প্রতিফলিত অনুমান তথা সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব নির্ণয় করা হলো-' সাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যা ও গুরুত্বের ওপর সাদৃশ্যানুমানের, গুরুত্ব নির্ভর করে। সাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যা ও গুরুত্ব যদি বেশি হয় তাহলে, সাদৃশ্যানুমানের গুরুত্ব বেড়ে যায়; আবার সাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যা ও গুরুত্ব কম হলে সাদৃশ্যানুমানের গুরুত্ব কমে যায়। পাশাপাশি সাদৃশ্যজ্ঞাপক বিষয়গুলো যত বেশি প্রাসঙ্গিক হয়, সাদৃশ্যানুমানের সম্ভাব্যতার মাত্রা তত বেশি হবে। সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়গুলোর সাদৃশ্য দেখাতে পারলে সিদ্ধান্তের গুরুত্ব বেড়ে যায়। বিপরীত দিক থেকে বলা যায়, বৈসাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যা যদি বেশি হয় তাহলে সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব কম হয়। সর্বোপরি সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব নির্ণয় করার জন্য কোনো কোনো যুক্তিবিদ গাণিতিক সূত্রের কথা বলেছেন। এ সূত্র অনুযায়ী সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব নির্ভর করে সাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যার ওপর। উদ্দীপকে প্রতিফলিত অসাধু সাদৃশ্যানুমান প্রকৃত আরোহ হলেও প্রায় ক্ষেত্রে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে না। কারণ অসাধু সাদৃশ্যানুমানে মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় না। তবে সাধু সাদৃশ্যানুমান মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করে বিধায় নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। উল্লেখিত আলোচনার ভিত্তিতে বলা যায়, অসাধু সাদৃশ্যানুমানের কারণে এর মূল্য কিছুটা হ্রাস পেলেও সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব অপরিসীম।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিফলিত অনুমানের মূল্য ও গুরুত্ব কীভাবে নির্ণয় করা যায়? …
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর