দৃশ্য-১ ও দৃশ্য-২ এর মধ্যকার পার্থক্য নির্দেশ করো।
উত্তর: দৃশ্য-১ ও দৃশ্য-২ এর মাধ্যমে যথাক্রমে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। আর এ দুই প্রকার আরোহের মধ্যে বিভিন্ন দিক থেকে পার্থক্য রয়েছে। দৃশ্য-১ এ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। আবার, এখানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই দৃশ্য-১ এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক আরোহের মধ্যে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে। এই প্রকার আরোহের উদ্দেশ্য হলো প্রকৃতির নিয়ম আবিষ্কার ও প্রমাণ করা। এখানে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। বৈজ্ঞানিক আরোহ অভিজ্ঞতার ভিত্তিতে গৃহীত দৃষ্টান্তের মানের ওপর অধিক গুরুত্বারোপ করে। আর বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত বলে এ প্রকার আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়ে থাকে। অপরপক্ষে, দৃশ্য-২ এ শুধু ব্যতিক্রমহীন দৃষ্টান্তের অভিজ্ঞতার ওপর ভিত্তি 'করে সিদ্ধান্ত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে এ পদ্ধতি অবলম্বন করা হয়। তাই দৃশ্য-২ এর মাধ্যমে অবৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। তাই বলা যায়, যে আরোহে কার্যকারণ সম্পর্ক ছাড়া কেবল প্রতিকূল 'দৃষ্টান্তবিহীন অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। অবৈজ্ঞানিক আরোহে কেবল অনুকূল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়, প্রতিকূল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় না। তাই এ আরোহে যেকোনো সময় ভ্রান্তি ঘটার আশঙ্কা থাকে। কেননা, এখানে একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলে সমগ্র সিদ্ধান্তটি মিথ্যা হয়ে যায়। অবৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের সকল মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে না বিধায় এর সিদ্ধান্ত সম্ভাব্য হয়ে থাকে। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। আর উভয় প্রকার আরোহের মধ্যে বৈজ্ঞানিক আরোহ বেশি গুরুত্ব বহন করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্য-১ ও দৃশ্য-২ এর মধ্যকার পার্থক্য নির্দেশ করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর