শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ কোন অনুমান প্রক্রিয়ার পরিচয় পাওয়া যায়? ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-১ এ সাদৃশ্যানুমান প্রক্রিয়ার পরিচয় পাওয়া যায়। দুটি বস্তু বা ঘটনার মধ্যে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে যদি অনুমান করা হয় যে, তাদের একটি বিশেষ কোনো গুণের অধিকারী হলে অন্যটিও ঐ গুণের অধিকারী হবে এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। সাধু সাদৃশ্যানুমান এবং অসাধু সাদৃশ্যানুমান হলো সাদৃশ্যানুমানের, দুইটি প্রকরণ। যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। এ অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় হয়ে থাকে। যেমন- মানুষের মতো গাছপালার জন্ম, বৃদ্ধি ও মৃত্যু আছে। মানুষের প্রাণ আছে। অতএব, গাছপালারও প্রাণ আছে। এ কারণে উদ্দীপকের দৃশ্যকল্প-১ সাদৃশ্যানুমান প্রক্রিয়ার সাধু রূপের একটি দৃষ্টান্ত। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, 'দুটি হাসপাতালে চব্বিশ ঘণ্টা জরুরি সেবা, জটিল রোগের সেবাদান, অধিক শয্যাসংখ্যা ও বিশেষজ্ঞ, ডাক্তারের উপস্থিতি রয়েছে। সুতরাং দুটো হাসপাতালই রোগীদের বিশ্বমানের সেবা দিয়ে থাকে। এখানে 'দুটি হাসপাতাল' এর মৌলিক, গুরুত্বপূর্ণ, ও প্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দুটো হাসপাতালই রোগীদের বিশ্বমানের সেবা দিয়ে থাকে। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ সাদৃশ্যানুমানের সাধু রূপের সাথে সঙ্গঙ্গতিপূর্ণ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ কোন অনুমান প্রক্রিয়ার পরিচয় পাওয়া যায়? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: দুটি হাসপাতালে চব্বিশ ঘণ্টা জরুরি সেবা, জটিল রোগের সেবাদান, অধিক শয্যাসংখ্যা ও বিশেষজ্ঞ ডাক্তারের উপস্থিতি রয়েছে। সুতরাং দুটো হাসপাতালই রোগীদের বিশ্বমানের সেবা দিয়ে থাকে। দৃশ্যকল্প-২: একই শহরে বসবাসকারী দুটো শিশু একই ক্লিনিকে ২০০০ সালের ১০ই জুলাই জন্মগ্রহণ করে। একটি শিশু পরিণত বয়সে সেনাবাহিনীতে যোগদান করেছে। সুতরাং অন্যজনও সেনাবাহিনীতে যোগদান করবে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরোহমূলক লম্ফ বলে।

উত্তর

সাদৃশ্য অনুমানে আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান এবং এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়, তাই সাদৃশ্যানুমানকে প্রকৃত আরোহ বলা হয়। সাদৃশ্যানুমান একটি আরোহমূলক যুক্তিপদ্ধতি। এ অনুমানে আরোহমূলক লম্ফের সাহায্যে সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়। এ কারণে যুক্তিবিদ মিল সাদৃশ্যানুমানকে প্রকৃত আরোহ বলে অভিহিত করেছেন।

উত্তর

দৃশ্যকল্প-১ এ সাদৃশ্যানুমান প্রক্রিয়ার পরিচয় পাওয়া যায়। দুটি বস্তু বা ঘটনার মধ্যে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে যদি অনুমান করা হয় যে, তাদের একটি বিশেষ কোনো গুণের অধিকারী হলে অন্যটিও ঐ গুণের অধিকারী হবে এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। সাধু সাদৃশ্যানুমান এবং অসাধু সাদৃশ্যানুমান হলো সাদৃশ্যানুমানের, দুইটি প্রকরণ। যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। এ অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় হয়ে থাকে। যেমন- মানুষের মতো গাছপালার জন্ম, বৃদ্ধি ও মৃত্যু আছে। মানুষের প্রাণ আছে। অতএব, গাছপালারও প্রাণ আছে। এ কারণে উদ্দীপকের দৃশ্যকল্প-১ সাদৃশ্যানুমান প্রক্রিয়ার সাধু রূপের একটি দৃষ্টান্ত। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, 'দুটি হাসপাতালে চব্বিশ ঘণ্টা জরুরি সেবা, জটিল রোগের সেবাদান, অধিক শয্যাসংখ্যা ও বিশেষজ্ঞ, ডাক্তারের উপস্থিতি রয়েছে। সুতরাং দুটো হাসপাতালই রোগীদের বিশ্বমানের সেবা দিয়ে থাকে। এখানে 'দুটি হাসপাতাল' এর মৌলিক, গুরুত্বপূর্ণ, ও প্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দুটো হাসপাতালই রোগীদের বিশ্বমানের সেবা দিয়ে থাকে। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ সাদৃশ্যানুমানের সাধু রূপের সাথে সঙ্গঙ্গতিপূর্ণ।

উত্তর

দৃশ্যকল্প-২ এর অসাধু সাদৃশ্যানুমানের সাথে দৃশ্যকল্প-১ এর সাধু সাদৃশ্যানুমান প্রক্রিয়ায় যথেষ্ট পার্থক্য খুঁজে পাওয়া যায়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লেখিত সাদৃশ্যানুমানে দুটি শিশুর মধ্যে 'একই শহরে বসবাস' ও 'একই ক্লিনিকে ২০০০ সালের ১০ই জুলাই জন্মগ্রহণ' নামক অমৌলিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্তে পরিণত বয়সে সেনাবাহিনীতে যোগদান করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করায় এটি অসাধু সাদৃশ্যানুমান। কেননা 'একই শহরে বসবাস' ও 'একই ক্লিনিকে জন্মগ্রহণ' করার সাথে সেনাবাহিনীতে যোগদানের কোনো সম্পর্ক নেই। যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের অমৌলিক, গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। এ অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো বাহ্যিক, গুরুত্বহীন ও অজ্ঞাত হওয়ায় অনুপপত্তি বা যুক্তিদোষ ঘটে। এ কারণে এটি একটি লৌকিক প্রক্রিয়া। আবার, দৃশ্যকল্প-১ এ উল্লেখিত সাদৃশ্যানুমানে 'দুটি হাসপাতাল' এর মৌলিক, গুরুত্বপূর্ণ, ও প্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে এটি সাধু সাদৃশ্যানুমানের একটি দৃষ্টান্ত। যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ের সাদৃশ্য বা মিল অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। অর্থাৎ, এ সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক ও গুরুত্বপূর্ণ হওয়ার কারণে কার্যকারণ নীতির উপস্থিতি লক্ষ করা যায়। তাই সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব অনেক বেশি। আলোচনা শেষে বলা যায়, অসাধু সাদৃশ্যানুমান প্রক্রিয়া ভ্রান্ত হলেও সাধু সাদৃশ্যানুমান নতুন তথ্য ও সত্য আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

দৃশ্যকল্প-১ এ কোন অনুমান প্রক্রিয়ার পরিচয় পাওয়া যায়? ব্যাখ্যা করো। | Prosthuti