দৃশ্যকল্প-২ এর সাথে দৃশ্যকল্প-১ এর অনুমান প্রক্রিয়ায় কি কোন পার্থক্য খুঁজে পাওয়া যায়? তোমার মতামত লেখো।
উত্তর: দৃশ্যকল্প-২ এর অসাধু সাদৃশ্যানুমানের সাথে দৃশ্যকল্প-১ এর সাধু সাদৃশ্যানুমান প্রক্রিয়ায় যথেষ্ট পার্থক্য খুঁজে পাওয়া যায়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লেখিত সাদৃশ্যানুমানে দুটি শিশুর মধ্যে 'একই শহরে বসবাস' ও 'একই ক্লিনিকে ২০০০ সালের ১০ই জুলাই জন্মগ্রহণ' নামক অমৌলিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্তে পরিণত বয়সে সেনাবাহিনীতে যোগদান করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করায় এটি অসাধু সাদৃশ্যানুমান। কেননা 'একই শহরে বসবাস' ও 'একই ক্লিনিকে জন্মগ্রহণ' করার সাথে সেনাবাহিনীতে যোগদানের কোনো সম্পর্ক নেই। যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের অমৌলিক, গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। এ অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো বাহ্যিক, গুরুত্বহীন ও অজ্ঞাত হওয়ায় অনুপপত্তি বা যুক্তিদোষ ঘটে। এ কারণে এটি একটি লৌকিক প্রক্রিয়া। আবার, দৃশ্যকল্প-১ এ উল্লেখিত সাদৃশ্যানুমানে 'দুটি হাসপাতাল' এর মৌলিক, গুরুত্বপূর্ণ, ও প্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে এটি সাধু সাদৃশ্যানুমানের একটি দৃষ্টান্ত। যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ের সাদৃশ্য বা মিল অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। অর্থাৎ, এ সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক ও গুরুত্বপূর্ণ হওয়ার কারণে কার্যকারণ নীতির উপস্থিতি লক্ষ করা যায়। তাই সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব অনেক বেশি। আলোচনা শেষে বলা যায়, অসাধু সাদৃশ্যানুমান প্রক্রিয়া ভ্রান্ত হলেও সাধু সাদৃশ্যানুমান নতুন তথ্য ও সত্য আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর সাথে দৃশ্যকল্প-১ এর অনুমান প্রক্রিয়ায় কি কোন পার্থক্…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর