দৃশ্যকল্প-১ এ যে অনুমানের ইঙ্গিত রয়েছে তার আলোকে এর সিদ্ধান্তটির প্রকৃতি ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক আরোহ অনুমানের ইঙ্গিত রয়েছে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতির ওপর ভিত্তি করে কয়েকটি বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ সাপেক্ষে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে। দৃশ্যকল্প-১ এ বর্ণিত বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তে বলা হয়েছে, 'শীতকালের সব সবজি হয় ভিটামিনযুক্ত'। এটি একটি সার্বিক যুক্তিবাক্য। কারণ এই যুক্তিবাক্যটিতে সব সবজিতে ভিটামিনের উপস্থিতি স্বীকার করা হয়েছে। এজন্য সিদ্ধান্তটি একটি সার্বিক যুক্তিবাক্য। পাশাপাশি কার্যকারণ-নীতি নির্ভর বলে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি নিশ্চিত হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ যে অনুমানের ইঙ্গিত রয়েছে তার আলোকে এর সিদ্ধান্তটির প্…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর