দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যে অনুমানগত যে পার্থক্য রয়েছে তা বিশ্লেষণ করো?
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ বৈজ্ঞানিক আরোহ এবং দৃশ্যকল্প-২ অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। নিচে এ দুই আরোহের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- দৃশ্যকল্প-১ এ বর্ণিত 'ফুলকপি, বাঁধাকপি, পালং শাক হয় ভিটামিনযুক্ত। অতএব, শীতকালীন সব সবজি হয় ভিটামিনযুক্ত।' এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে এটি বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। অন্যদিকে, দৃশ্যকল্প-২০ কতিপয় দৃষ্টান্তের আলোকে বলা হয়েছে, সব মা হয় মমতাময়ী। এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং অনুকূল অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। বৈজ্ঞানিক আরোহে সদর্থক ও নঞর্থক উভয় দৃষ্টান্ত পর্যবেক্ষণ ও পরীক্ষণ করা হয়। তাই এ অনুমানের সিদ্ধান্ত বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ হয় বলে তা নিশ্চিত হয়। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে দৃষ্টান্তের সংখ্যার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এ অনুমানে সদর্থক দৃষ্টান্তকে গুরুত্ব দেওয়া হলেও নঞর্থক দৃষ্টান্তকে একেবারেই গুরুত্ব দেওয়া হয় না। তাই অনেক ক্ষেত্রেই অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের সাথে বাস্তবতার কোনো মিল থাকে না। তাই অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ উভয়ই প্রকৃত আরোহের শ্রেণিবিভাগ হলেও এদের মধ্যে পদ্ধতিগত ও গ্রহণযোগ্যতার ক্ষেত্রে ভিন্নতা বিদ্যমান। এ কারণেই দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যে অনুমানগত যে পার্থক্য রয়েছে তা বিশ্লেষণ করো?
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর