দৃশ্যকল্প ২. এ কোন আরোহ অনুমানের ইঙ্গিত রয়েছে? সেটা কি প্রকৃত আরোহ? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ পূর্ণাঙ্গ আরোহ অনুমানের ইঙ্গিত রয়েছে। আরোহমূলক লম্ফ না থাকার কারণে পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ নয়। দৃশ্যকল্প-২ এ বর্ণিত হয়েছে, রঞ্জিত জাতীয় আর্ট গ্যালারিতে দেখলো যে, সবগুলো অঙ্কনেই গ্রামের দৃশ্য ফুটে উঠেছে। তখন সে সিদ্ধান্ত নিলো, জাতীয় আর্ট গ্যালারিতে সব অঙ্কন হয় গ্রামের দৃশ্য। এখানে সে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে এটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত। আমরা জানি, যে আরোহে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয় সে আরোহকে বলে পূর্ণাঙ্গ আরোহ। কোনো আরোহ অনুমানের দৃষ্টান্ত প্রকৃত না অপ্রকৃত এটি নির্ভর করে। আরোহমূলক লম্ফের উপর ভিত্তি করে। আরোহমূলক লক্ষের সাহায্যে কতিপয় দৃষ্টান্ত যাচাই করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু দৃশ্যকল্প-২ এ প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এখানে আরোহমূলক লম্ফ অনুপস্থিত। তাই এটি প্রকৃত আরোহ নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প ২. এ কোন আরোহ অনুমানের ইঙ্গিত রয়েছে? সেটা কি প্রকৃত আরোহ?…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর