শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ দ্বারা প্রকাশিত আরোহ দুটির পার্থক্য দেখাও।

উত্তর: দৃশ্যকল্প-১ দ্বারা বৈজ্ঞানিক আরোহকে ও দৃশ্যকল্প-২ দ্বারা অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করেছে। সংগত কারণে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য বিদ্যমান। বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ কারণে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ কারণে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হয় সম্ভাব্য। অবৈজ্ঞানিক আরোহে দৃষ্টান্তের সংখ্যার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এ অনুমানে সদর্থক দৃষ্টান্তকে বেশি গুরুত্ব দেওয়া হলেও নঞর্থক দৃষ্টান্তকে তেমন গুরুত্বই দেওয়া হয় না। এ কারণে অনেক ক্ষেত্রেই অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের সাথে বাস্তবতার কোনো মিল থাকে না। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখতে পাই, বাংলা শিক্ষক মানবিক বিভাগের শিমুলের, তমালের ও মলয়ের হাতের লেখা সুন্দর লক্ষ করে সিদ্ধান্ত নিলেন মানবিক বিভাগের সকল ছাত্রের হাতের লেখা সুন্দর। এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিসহ বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের পর সিদ্ধান্ত গ্রহণ করায় বৈজ্ঞানিক আরোহ প্রতিফলিত হয়েছে। অন্যদিকে, দৃশ্যকল্প-২ এ দেখতে পাই, বাংলা শিক্ষক বললেন, আমি এ যাবত মানবিক বিভাগের যত ছাত্র দেখেছি তাদের সবার হাতের লেখা সুন্দর দেখেছি। সুতরাং, মানবিক বিভাগের সকল ছাত্রের হাতের লেখা হয় সুন্দর। শিক্ষকের এ বক্তব্যটিতে কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর ভিত্তি করে অনুকূল অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই দৃশ্যকল্প-২ অবৈজ্ঞানিক আরোহের একটি দৃষ্টান্ত।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ দ্বারা প্রকাশিত আরোহ দুটির পার্থক্য দেখাও।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: বাংলা শিক্ষক লক্ষ করলো মানবিক বিভাগের শিমুলের হাতের লেখা সুন্দর, তমালের হাতের লেখা সুন্দর, মলয়ের হাতের লেখা সুন্দর। এ থেকে তিনি ধরে নিলেন মানবিক বিভাগের সকল ছাত্রের হাতের লেখা সুন্দর। দৃশ্যকল্প-২: বাংলা শিক্ষক সকল শিক্ষকের সামনে বললেন, আমি এ যাবত মানবিক বিভাগের যত ছাত্র দেখেছি তাদের সবার হাতের লেখা সুন্দর দেখেছি। সুতরাং, মানবিক বিভাগের সকল ছাত্রের হাতের লেখা হয় সুন্দর। দৃশ্যকল্প-৩: সজিব তার মামার বাসায় বেড়াতে গিয়ে বইয়ের আলমারির প্রতিটি বই দেখে বুঝলো সবগুলো বই কবিতার। তাই সে সিদ্ধান্ত নিলো এই আলমারির সবগুলো বই কবিতার।

সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা · 2025

উত্তর

বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরোহ বলে।

উত্তর

বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরোহমূলক লম্ফ বলে। আরোহ অনুমানের জানা আশ্রয়বাক্য থেকে অজানা সিদ্ধান্তে যাওয়ার প্রক্রিয়াকে আরোহমূলক লম্ফ বলে। যেমন- ক, খ ও গ নামক ব্যক্তির মৃত্যু দেখে 'সকল মানুষ হয় মরণশীল' এরূপ অনুমান করার প্রবণতাই হলো আরোহমূলক লম্ফ। আরোহমূলক লম্ফ ছাড়া প্রকৃত আরোহের সিদ্ধান্ত নেওয়া যায় না। এ কারণে আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণ বলা হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ দ্বারা বৈজ্ঞানিক আরোহকে ও দৃশ্যকল্প-২ দ্বারা অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করেছে। সংগত কারণে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য বিদ্যমান। বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ কারণে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ কারণে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হয় সম্ভাব্য। অবৈজ্ঞানিক আরোহে দৃষ্টান্তের সংখ্যার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এ অনুমানে সদর্থক দৃষ্টান্তকে বেশি গুরুত্ব দেওয়া হলেও নঞর্থক দৃষ্টান্তকে তেমন গুরুত্বই দেওয়া হয় না। এ কারণে অনেক ক্ষেত্রেই অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের সাথে বাস্তবতার কোনো মিল থাকে না। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখতে পাই, বাংলা শিক্ষক মানবিক বিভাগের শিমুলের, তমালের ও মলয়ের হাতের লেখা সুন্দর লক্ষ করে সিদ্ধান্ত নিলেন মানবিক বিভাগের সকল ছাত্রের হাতের লেখা সুন্দর। এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিসহ বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের পর সিদ্ধান্ত গ্রহণ করায় বৈজ্ঞানিক আরোহ প্রতিফলিত হয়েছে। অন্যদিকে, দৃশ্যকল্প-২ এ দেখতে পাই, বাংলা শিক্ষক বললেন, আমি এ যাবত মানবিক বিভাগের যত ছাত্র দেখেছি তাদের সবার হাতের লেখা সুন্দর দেখেছি। সুতরাং, মানবিক বিভাগের সকল ছাত্রের হাতের লেখা হয় সুন্দর। শিক্ষকের এ বক্তব্যটিতে কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর ভিত্তি করে অনুকূল অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই দৃশ্যকল্প-২ অবৈজ্ঞানিক আরোহের একটি দৃষ্টান্ত।

উত্তর

দৃশ্যকল্প-৩ এ পূর্ণাঙ্গ আরোহ প্রকাশিত হয়েছে। পূর্ণাক্ত। আরোহকে কখনোই প্রকৃত আরোহ বলা যায় না। যে আরোহ অনুমানে আরোহের মূল বৈশিষ্ট্য আরো হমূলক লম্ফ উপস্থিত থাকে তাকে প্রকৃত আরোহ বলে। এই বৈশিষ্ট্যের কারণে আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সিদ্ধান্ত নিতে হয়। তাই এ আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে না। তাই পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ নয়। পাশাপাশি পূর্ণাঙ্গ আরোহ সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে বলে এর সিদ্ধান্ত যথার্থ অর্থে সার্বিক নয়। কারণ এর সিদ্ধান্ত কতগুলো বিশেষ দৃষ্টান্তের সমষ্টি। এ কারণেও যুক্তিবিদ মিল ও বেইন পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলে মনে করেন না। উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ বলা হয়েছে, সজিব তার মামার বাসায় বেড়াতে গিয়ে বইয়ের আলমারির প্রতিটি বই দেখে বুঝলো সবগুলো বই কবিতার। তাই সে সিদ্ধান্ত নিলো এই আলমারির সবগুলো বই কবিতার। এখানে সবগুলো বই আলাদা আলাদা ভাবে প্রত্যক্ষ করার পর একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এটি পূর্ণাঙ্গ আরোহের একটি দৃষ্টান্ত। পরিশেষে বলা যায়, কোনো অনুমানকে প্রকৃত আরোহের মর্যাদা পেতে হলে তাতে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকতে হয়। কিন্তু উদ্দীপকের দৃষ্টান্তে নির্দেশিত পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত বলে এটি প্রকৃত আরোহ নয়।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।