দৃশ্যকল্প-৩ এ যে ধরনের আরোহ প্রকাশিত হয়েছে তাকে প্রকৃত আরোহ বলা যায় কি? বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-৩ এ পূর্ণাঙ্গ আরোহ প্রকাশিত হয়েছে। পূর্ণাক্ত। আরোহকে কখনোই প্রকৃত আরোহ বলা যায় না। যে আরোহ অনুমানে আরোহের মূল বৈশিষ্ট্য আরো হমূলক লম্ফ উপস্থিত থাকে তাকে প্রকৃত আরোহ বলে। এই বৈশিষ্ট্যের কারণে আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সিদ্ধান্ত নিতে হয়। তাই এ আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে না। তাই পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ নয়। পাশাপাশি পূর্ণাঙ্গ আরোহ সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে বলে এর সিদ্ধান্ত যথার্থ অর্থে সার্বিক নয়। কারণ এর সিদ্ধান্ত কতগুলো বিশেষ দৃষ্টান্তের সমষ্টি। এ কারণেও যুক্তিবিদ মিল ও বেইন পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলে মনে করেন না। উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ বলা হয়েছে, সজিব তার মামার বাসায় বেড়াতে গিয়ে বইয়ের আলমারির প্রতিটি বই দেখে বুঝলো সবগুলো বই কবিতার। তাই সে সিদ্ধান্ত নিলো এই আলমারির সবগুলো বই কবিতার। এখানে সবগুলো বই আলাদা আলাদা ভাবে প্রত্যক্ষ করার পর একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এটি পূর্ণাঙ্গ আরোহের একটি দৃষ্টান্ত। পরিশেষে বলা যায়, কোনো অনুমানকে প্রকৃত আরোহের মর্যাদা পেতে হলে তাতে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকতে হয়। কিন্তু উদ্দীপকের দৃষ্টান্তে নির্দেশিত পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত বলে এটি প্রকৃত আরোহ নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-৩ এ যে ধরনের আরোহ প্রকাশিত হয়েছে তাকে প্রকৃত আরোহ বলা যায়…
উদ্দীপক
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর