দৃষ্টান্ত-১ দ্বারা কোন ধরনের প্রকৃত আরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃষ্টান্ত-১ দ্বারা সাধু সাদৃশ্যানুমানকে নির্দেশ করে। যে সাদৃশ্যানুমানে মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত স্থাপন করা হয়, তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। এ জাতীয় সাদৃশ্যানুমানের সিদ্ধান্তের সম্ভাব্যতার মাত্রা বেশি হয়। যেমন- মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে অনেকগুলো বিষয়ে সাদৃশ্য আছে। এগুলো হলো জন্ম ও মৃত্যু, খাদ্য গ্রহণ, চলাফেরা, দেহের বৃদ্ধি, বংশবিস্তার ইত্যাদি। মানুষ চেতনাশক্তি সম্পন্ন। অতএব অন্যান্য প্রাণীও চেতনাশক্তি সম্পন্ন। দৃষ্টান্ত-১ এ মানুষ ও উদ্ভিদের মধ্যে বিভিন্ন মৌলিক সাদৃশ্যের প্রেক্ষিতে বলা হয়েছে, মানুষের প্রাণ আছে। সুতরাং উদ্ভিদেরও প্রাণ আছে। এরূপ মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের কারণে এটি সাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ দ্বারা কোন ধরনের প্রকৃত আরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যা…
উদ্দীপক
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর