উদ্দীপক-১ এ যে ধরনের অনুমানের প্রকাশ ঘটেছে তা ব্যাখ্যা করা।
উত্তর: উদ্দীপক-১ এ সাধু সাদৃশ্যানুমানের প্রকাশ ঘটেছে। কেননা সাধু সাদৃশ্যানুমানের যেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, এখানে সেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। সাদৃশ্যানুমানের দুটি প্রকারভেদের মধ্যে একটি হলো সাধু সাদৃশ্যানুমান। এই প্রকার সাদৃশ্যানুমানের সাদৃশ্যগুলো মৌলিক ও প্রাসঙ্গিক হয়ে থাকে। তাই বলা যায়, যে সাদৃশ্যানুমানে মৌলিক, প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। এখানে দুটি বিষয়ের কতিপয় ক্ষেত্রে মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্য বিবেচনা করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয়। উদ্দীপক-১ এ হরিণ ও ছাগলের মধ্যে কতিপয় মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্য বিবেচনা করে ছাগলের মতো হরিণও আঘাত পেলে ব্যথা অনুভব করবে বলে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই উদ্দীপক- ১ এর মাধ্যমে সাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। এই প্রকার সাদৃশ্যানুমানে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান না থাকলেও কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত থাকে। বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে এই প্রকার সাদৃশ্যানুমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব অনেক।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক-১ এ যে ধরনের অনুমানের প্রকাশ ঘটেছে তা ব্যাখ্যা করা।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর