কপিল কেন অনুমানটির সমালোচনা করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: বাহ্যিক ও ভিত্তিহীন সাদৃশ্য তথা অসাধু সাদৃশ্যানুমানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কারণে কপিল অনুমানটির সমালোচনা করেছে। যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে অমৌলিক, গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। যেমন- মানুষের মতো গাছপালার জন্ম, বৃদ্ধি ও মৃত্যু আছে। মানুষের বুদ্ধি আছে। অতএব, গাছপালারও বুদ্ধি আছে। বস্তুত এ অনুমানের সিদ্ধান্ত, অপ্রাসঙ্গিক, রাহ্যিক সাদৃশ্যের প্রেক্ষাপটে গ্রহণ করা হয়েছে। উদ্দীপকের রাহিল বলে, তামিম ও ইকবাল একই রকম খাবার খায়, আকৃতিও সমান। তামিম ক্লাসে ভালো করেছে। সুতরাং বলা যায়, ইকবালও, ভালো করবে। একথা শুনে কপিল বলে, তোমার কথা ঠিক নয়। কারণ সে জানে রাহিল বাহ্যিক বা ভিত্তিহীন সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্তটি নিয়েছে। এ কারণেই সে রাহিলের অনুমানটির সমালোচনা করেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
কপিল কেন অনুমানটির সমালোচনা করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর