উক্ত অনুমানের সঠিক রূপের ব্যাখ্যা করো।
উত্তর: উক্ত অনুমান তথা সাদৃশ্যামানের সঠিক রূপ হলো সাধু সাদৃশ্যানুমান। উদ্দীপকে বর্ণিত, 'তামিম ও ইকবাল একই রকম খাবার খায়, আকৃতিও সমান। তামিম ক্লাসে ভালো করেছে। সুতরাং বলা যায়, ইকবালও ভালো করবে।' এটি অসাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত। যা একটি ভুল যুক্তি। এর সঠিক রূপ হবে সাধু সাদৃশ্যানুমান। যে সাদৃশ্যানুমানে মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। এ জাতীয় সাদৃশ্যানুমানের ক্ষেত্রে মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত স্থাপন করা হয় বলে এর সিদ্ধান্তের সম্ভাব্যতার মাত্রাও বেশি হয়। সাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত হিসেবে বলা যায়, 'তামিম ও ইকবাল একই রকম খাবার খায়, আকৃতিও সমান। তামিম হয় লম্বা। সুতরাং বলা যায়, ইকবালও লম্বা হবে।' কিংবা 'তামিম ও ইকবাল একই রকম খাবার খায়, আকৃতিও সমান। তামিম সকালে রুটি খায়। সুতরাং বলা যায়, ইকবালও সকালে রুটি খায়।' এভাবে মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সাধু সাদৃশ্যমূলক অনুমান ব্যাখ্যা করা যায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উক্ত অনুমানের সঠিক রূপের ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর