উদ্দীপকের বিষয়ের সঙ্গে পাঠ্যপুস্তকের কোন বিষয়ের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বিষয়ের সঙ্গে পাঠ্যপুস্তকের পূর্ণাঙ্গ আরোহের মিল রয়েছে। যে আরোহে কোনো শ্রেণিভুক্ত সকল দৃষ্টান্তকে গণনার মাধ্যমে একটি সার্বিক সংশ্লেষক বাক্যে উল্লেখ করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। আধুনিক যুক্তিবিদরা একে সম্পূর্ণ গণনামূলক আরোহ নামে অভিহিত করেছেন। উদাহরণস্বরূপ- একটি বাগানের প্রত্যেকটি গাছ প্রত্যক্ষ করে দেখা গেল সেগুলো কমলা গাছ। এর ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে, 'বাগানের সবগুলো গাছ কমলা গাছ'। উদ্দীপকে বলা হয়েছে, 'বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল প্রভৃতি প্রত্যেকটি গ্রহই সূর্যের চারদিকে ঘোরে। সুতরাং সকল গ্রহ সূর্যের চারদিকে ঘোরে।' অর্থাৎ এক্ষেত্রে সৌরজগতের প্রতিটি গ্রহ পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে বিষয়ের সঙ্গে পাঠ্যপুস্তকের পূর্ণাঙ্গ আরোহের মিল রয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়ের সঙ্গে পাঠ্যপুস্তকের কোন বিষয়ের মিল রয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর