উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি কোন কারণে প্রকৃত আরোহ হতে পৃথক? মতামত দাও।
উত্তর: আরোহমূলক লম্ফ না থাকার কারণে উদ্দীপকে ইঙ্গিতকৃত পূর্ণাঙ্গ আরোহটি প্রকৃত আরোহ থেকে পৃথক। উদ্দীপকে দেখা যায়, 'বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল প্রভৃতি গ্রহের প্রতিটি গ্রহই সূর্যের চারদিকে ঘোরে। সুতরাং সকল গ্রহ সূর্যের চারদিকে ঘোরে।' এই দৃষ্টান্তটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ এখানে অনুপস্থিত এবং এর সিদ্ধান্তে জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ করা হয়নি। অর্থাৎ প্রকৃত আরোহের সিদ্ধান্তে যে মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তা এখানে নেই। এ কারণে অনেক যুক্তিবিদ মনে করেন, পূর্ণাঙ্গ আরোহ যথার্থ আরোহ নয়। পূর্ণাঙ্গ আরোহ সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে বলে এর সিদ্ধান্তকে যথার্থ অর্থে সার্বিক বলা যায় না। পাশাপাশি এই আরোহে জানা থেকে অজানায় গমনের দিকটিও অনুপস্থিত। এজন্য পূর্ণাঙ্গ আরোহ যথার্থ আরোহ নয়। পরিশেষে বলা যায়, আরোহমূলক লম্ফ হচ্ছে আরোহের প্রাণ। কিন্তু আরোহের এই দিকটি পূর্ণাঙ্গ আরোহে নেই। এই বৈশিষ্ট্যের কারণে যুক্তিবিদরা পূর্ণাঙ্গ আরোহকে অন্যান্য প্রকৃত আরোহ থেকে পৃথক বলে দাবি করেন।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি কোন কারণে প্রকৃত আরোহ হতে পৃথক? মতামত দাও।
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর