দৃষ্টান্ত-১ এ প্রকৃত আরোহের যে শ্রেণিকে নির্দেশ করে তার গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: দৃষ্টান্ত-১ এ প্রকৃত আরোহের প্রকারভেদ সাদৃশ্যানুমানকে নির্দেশ করে। প্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে সর্বশেষ শ্রেণিবিভাগ হলো সাদৃশ্যানুমান। এ প্রকার আরোহে সাদৃশ্য বা মিল দেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই বলা যায়, যে আরোহে দুটি বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য দেখে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয় তাকে সাদৃশ্যানুমান বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ রাজীব ও রাশেদের মধ্যে বাহ্যিক সাদৃশ্যের আলোকে বলা হয়েছে, 'রাজীব একজন যুক্তিবিদ্যার শিক্ষক। সুতরাং রাশেদও হয় একজন যুক্তিবিদ্যার শিক্ষক।' এরূপ সাদৃশ্য বা মিলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কারণেই বলা যায় এটি সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত। সাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যা ও গুরুত্বের ওপর সাদৃশ্যানুমানের গুরুত্ব নির্ভর করে। সাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যা ও গুরুত্ব যদি কম হয় তাহলে সাদৃশ্যানুমানের গুরুত্বও কমে যায়। পাশাপাশি সাদৃশ্যমূলক সিদ্ধান্ত দেখাতে পারলে সিদ্ধান্তের গুরুত্ব বেড়ে যায়। বস্তুত সাদৃশ্যানুমানে দুটি ঘটনার মধ্যে সাদৃশ্য 'বা মিলের আলোকে একটি নতুন বিষয় সম্পর্কে অনুমান করা যায়। এরূপ অনুমানে আরোহমূলক লম্ফের উপস্থিত থাকে। তাই সীমিত দৃষ্টান্তের আলোকে একটি নতুন বিষয় সম্পর্কে সহজে অনুমান করা যায়। এসব বিবেচনা সাদৃশ্যানুমানের গুরুত্ব অপরিসীম।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ প্রকৃত আরোহের যে শ্রেণিকে নির্দেশ করে তার গুরুত্ব ব্য…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর