উদ্দীপকে দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২ এ নির্দেশিত অনুমান দুটির তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর মাধ্যমে যথাক্রমে অসাধু ও সাধু সাদৃশ্যানুমানের প্রকাশ ঘটেছে। দৃষ্টান্ত-১ এ রাজীব ও রাশেদের মধ্যে যেসব বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে সেগুলো অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক। তাই দৃষ্টান্ত-১ এর মাধ্যমে- অসাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। কেননা যে সাদৃশ্যানুমানে অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়ে থাকে তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। এই প্রকার সাদৃশ্যানুমানে সাদৃশ্যের চেয়ে বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের সংজ্ঞা বেশি থাকে। এখানে কার্যকারণ সম্পর্কের কোনো স্থান নেই। এই প্রকার সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত উদ্ভট। তাই এটি অনুপপত্তি দোষে দুষ্ট থাকে। অপরপক্ষে, দৃষ্টান্ত-২ এ দুটি গাছের মধ্যে বিভিন্ন মৌলিক ও গুরুত্বপূর্ণ.. বিষয়ে সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই দৃষ্টান্ত-২-এর মাধ্যমে সাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। কেননা যে সাদৃশ্যানুমানে মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয়ে সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। এখানে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয় না তবে এখানে কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত থাকে। আর সাধু সাদৃশ্যানুমান একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। এটি বৈজ্ঞানিক অনুসন্ধানের পথনির্দেশ করে। সুতরাং দেখা যাচ্ছে যে, দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এ পরিলক্ষিত অসাধু ও সাধু সাদৃশ্যানুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে সাধু সাদৃশ্যানুমানের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অসাধু সাদৃশ্যানুমানের মধ্যে নেই। তাই বলা যায় সাধু সাদৃশ্যানমান অধিক গ্রহণযোগ্য।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২ এ নির্দেশিত অনুমান দুটির তুলনা…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর